পুজোর আগেই একাধিক দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডি। কখনও পুরসভাতে দুর্নীতি, আবার রেসনে দুর্নীতি! এবার খাস কলকাতায় পাসপোর্ট জালিয়াতির অভিযোগে তল্লাশিতে নেমেছে সিবিআই। কলকাতার রুবি, সল্টলেক ছাড়াও হাওড়ার একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
আদালত জানিয়েছে, সভার দরুন কোনভাবেই জাতীয় সড়ক অবরুদ্ধ করা যাবে না। বিজেপির দলীয় কার্যালয়ের কাছে সভা করতে হবে। স্থানীয় ছাড়া আর কোনও লোক আসতে পারবেন না। তবুও আদালতের নির্দেশে ২১ জুলাই সভা করবেন শুভেন্দু।
২১ জুলাই সভার কী গুরুত্ব রয়েছে? ওই দিনেই কেন সভা? বিজেপির আইনজীবীর তরফে বলা হয়, অনেক আগে ঘোষণা ছিল এই কর্মসূচি। প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজ তুলে ধরতেই এই কর্মসূচি। এরপরেই বিচারপতি বলেন, ওই দিনেই কেন? কেন ২২ অথবা ২৩ নয় কেন?
প্রতিবছর ২১ জুলাই পালনের মাধ্যমে আগামী দিনে দলের কর্মসূচি স্থির করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও একই কর্মসূচি রাখা হয়েছে তৃণমূলের তরফে। এর জন্য জেলায় জেলায় চলছে প্রস্তুতি পর্ব। এরই মধ্যে ওইদিন বড় কর্মসূচির ঘোষণা করল বিজেপি। ২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির, ওই দিনেই উলুবেড়িয়া চলো ডাক দিল বিজেপি। সেখানে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী।
বাতিল হল উলুবেড়িয়ার রোড শো, বিদ্যাসাগরের বাড়িও পরিদর্শন করবেন না অমিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন কলকাতা সফরের কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দিনভর এই রদবদল চলল। দুপুরে উলুবেড়িয়ার রোড শো বাতিল করা হল। এমনকি সন্ধ্যায় বাতিল হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কলকাতার বাড়ি পরিদর্শনও।