নজরবন্দি ব্যুরো: উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থীর ব্যালট বিকৃতির অভিযোগে নজিরবিহীন পদক্ষেপ নিল আদালত। পঞ্চায়েত নির্বাচনের পর অভিযোগ ছিল, সিপিএম প্রার্থীর ব্যালট ষড়যন্ত্র করে বিকৃত করা হয়েছে। আর এবার সেই মামলায় বিডিও এসডিও সহ তিনজনকে সাসপেন্ডের সুপারিশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে।
আরও পড়ুন: মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?


নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই হাওড়ার উলুবেড়িয়ার ১ নম্বর ব্লকের বহিরা পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খান অভিযোগ করেন যে তাঁর ব্যালট পেপার বিকৃত করা হয়েছে। প্রশ্ন ওঠে, উলুবেড়িয়ার ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিওর ভূমিকা নিয়েও। কারণ, ওবিসি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের চেকলিস্টে জাতিগত শংসাপত্রের জায়গায় তার উল্লেখ করেননি বিডিও। সেই নিয়ে হাইকোর্টে মামলাও হয়। সিবিআই তদন্তের দাবি জানানো হয়। আজ ছিল সেই মামলার শুনানি।

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রিপোর্ট জমা পড়ে। সেখানে বলা হয়, ব্যালট বিকৃতির যে অভিযোগ উঠেছে তার মধ্যে সত্যতা রয়েছে। সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিলেও পরবর্তীতে ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে’র নজরদারিতে তদন্ত করবে রাজ্য পুলিশ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, “সিবিআই তদন্তের মতো উপাদান এই মামলায় নেই।” রাজ্য পুলিশের উপরেই তাই তদন্তভার দেওয়া হয়।


আজ অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে তাঁর রিপোর্টে লিখেছেন, সিপিএম প্রার্থী কাশ্মীরার বিরুদ্ধে দাঁড়ানো তৃণমূল প্রার্থীর লুৎফার বেগমের ওবিসি সার্টিফিকেটও জাল করা হয়েছিল। একই সঙ্গে ২ নম্বর ব্লকের সিপিএম প্রার্থী ওমজা বিবিও অভিযোগ করেন তিনিও একই চক্রান্তের শিকার। আজ বিচারপতি অমৃতা সিনহা ১ নম্বর ব্লকের ভোট বাতিল হসেবে ঘোষণা করে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেন।
সিপিএম প্রার্থীর ব্যালট বিকৃতির অভিযোগ, নজিরবিহীন পদক্ষেপ আদালতের







