Saumitra Khan: মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা তুঙ্গে। এই মুহূর্তে সংসদের বাদল অধিবেশনকে কেন্দ্র করে দিল্লিতে রয়েছেন সৌমিত্র। আর সংসদ ভবনে তাঁকে তৃণমূল নেতাদের সঙ্গে খোশগল্পে মশগুল থাকতে দেখা গেল। শুধু তাই নয় তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে সৌমিত্রর মুখে প্রশংসাও শোনা গেল। আর এই সব কিছু দেখে রাজনৈতিক মহলে গুঞ্জন, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

আরও পড়ুন: ফের মমতার মুখে ‘নন্দীগ্রাম’ প্রসঙ্গ, বিধানসভায় ওয়াকআউট বিজেপির, ‘উদভ্রান্ত’ বলে কটাক্ষ শুভেন্দুর

বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লির সংসদে উপস্থিত আছেন তৃণমূল ও বিজেপির সাংসদরা। সেখানেই তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ও অপরূপা পোদ্দারের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতায় মগ্ন থাকতে দেখা গিয়েছে সৌমিত্র খাঁকে। এরপরেই অধিবেশনের প্রথম দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় বিজেপি সাংসদের। কুশল বিনিময়ের পাশাপাশি সৌমিত্র বলে দেন, অভিষেক ভালোভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন। এর আগেই গত ১৫ জুলাই অভিষেকের সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন সৌমিত্র। তাহলে হঠাৎ করে কী এমন হল যে এখন অভিষেক-স্তুতি সৌমিত্রর গলায়?

মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

প্রসঙ্গত, ২০১৯ লোকসভার আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ। এরপর গেরুয়া শিবির তাঁকে বিষ্ণুপুর থেকে টিকিট দেয়। জিতে সাংসদ হল সৌমিত্র। কিন্তু অশান্তি শুরু হয় অন্দরমহলে। প্রথমে স্বামীর হাত ধরে বিজেপিতে এলেও আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন সুজাতা মণ্ডল।

মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?
মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের কাহিনী কমবেশী সবাই জানেন। সাম্প্রতিক রাজনীতিতে এরকম ঘটনার নিদর্শন যে খুব বেশি আছে তা নয়। রাজনৈতিক দর্শনের পার্থক্যের রেশ এতটাই তীব্র ছিল যে একসাথে থাকার সিদ্ধান্ত থেকে সরে এসে বিবাহবিচ্ছেদের দিকে পা বাড়ান দু’জন। আর হয়ও তাই। বিবাহবিচ্ছেদ হয় সৌমিত্র ও সুজাতার। বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই যদিও সুজাতাকে হুগলির আরামবাগ বিধানসভায় প্রার্থী করে তৃণমূল। তিনি জেতার জন্য প্রবল চেষ্টা করলেও শেষমেশ হেরে যান।

মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

এরপর সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে এবার সুজাতাকে জয়পুর ব্লক থেকে জেলা পরিষদে প্রার্থী করে তৃণমূল। আর দু’বছর পর সুজাতার মুখে হাসি ফুটল। জেলা পরিষদে বিপুল ভোটে জিতলেন তিনি। এখন আবার সৌমিত্রর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে। এই জল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে কি আবার চারহাত এক হবে সৌমিত্র-সুজাতার?

মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

মুখে অভিষেকের প্রশংসা, ফের তৃণমূলে প্রত্যাবর্তন করবেন সৌমিত্র?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন