পাসপোর্ট জালিয়াতির অভিযোগ! খাস কলকাতায় ফের CBI-র তল্লাশি অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আগেই একাধিক দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-ইডি। কখনও পুরসভাতে দুর্নীতি, আবার রেসনে দুর্নীতি! এবার খাস কলকাতায় পাসপোর্ট জালিয়াতির অভিযোগে তল্লাশিতে নেমেছে সিবিআই। কলকাতার রুবি, সল্টলেক ছাড়াও হাওড়ার একাধিক এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আরও পড়ুন: Train Cancelation: পুজোর আগে শেষ রবিবার, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বাতিল একাধিক ট্রেন

জানা গিয়েছে, শনিবার সকাল থেকেই উলুবেড়িয়ার মহিশালীতে শেখ সাহানুর নামে এক যুবকের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআইয়ের ছয় সদস্যের একটি দল। পাশাপাশি ওই যুবকের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, দার্জিলিং এবং শিলিগুড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে খবর। তাছাড়াও সপ্তাহের শেষে দেশে অন্তত ৫০ জায়গায় তল্লাশি চলছে বলে সিবিআইয়ের সূত্র মারফত জানা যাচ্ছে।

পাসপোর্ট জালিয়াতির অভিযোগ, ফের CBI-র তল্লাশি অভিযান

এদিকে, শনিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ার মহিশালীর বাসিন্দা জনৈক শেখ সাহানুরের বাড়িতে তল্লাশি অভিযান চালালেও সাহানুরের জবাবে খুশি হতে পারেননি তদন্তকারীরা। তল্লাশি অভিযান শেষে ওই যুবককে আরও জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তুলে নিয়ে চলে যান সিবিআই আধিকারিকরা।

পাসপোর্ট জালিয়াতির অভিযোগ, ফের CBI-র তল্লাশি অভিযান

অন্যদিকে, কলকাতার রুবি এলাকার একটি পাসপোর্টের অফিসে সিবিআইয়ের অন্য একটি দল পৌঁছায়। তবে ঠিক কোন মামলার ভিত্তিতে এই অভিযান তা এখনও স্পষ্ট নয়। যদিওবা তদন্তকারী সংস্থার সূত্রে খবর, ভিন্ রাজ্যের একটি মামলার জেরে এই হানা।

পাসপোর্ট জালিয়াতির অভিযোগ, ফের CBI-র তল্লাশি অভিযান

পাসপোর্ট জালিয়াতির অভিযোগ, ফের CBI-র তল্লাশি অভিযান

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন