Train Cancelation: পুজোর আগে শেষ রবিবার, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বাতিল একাধিক ট্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহালয়ার পরদিনই বাতিল একাধিক ট্রেন। ছুটির দিন রবিবার শেষ মুহূর্তের পুজো শপিংয়ের পরিকল্পনা রয়েছে। তাঁদের অনেকেই ট্রেনে করেই যাতায়াত করবেন। কিন্তু এমন সময় হাওড়া শাখায় ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। আগামী ১৫ অক্টোবর চলবে না একাধিক ট্রেন। এরফলে মনে করা হচ্ছে আগামীকাল ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা।

আরও পড়ুন: তর্পণ শুধুই পুরুষদের জন্য! মহিলাদের কি রয়েছে এই অধিকার? কী বলছে শাস্ত্র

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার, ১৫ অক্টোবর হাওড়া থেকে বর্ধমান, তারকেশ্বর, ব্যান্ডেল, ডানকুনি যাওয়ার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে বাতিল তিনটি লোকাল ট্রেন। হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, হাওড়া-বর্ধমান কর্ড, খনা-গুমানি শাখার ট্রেন বাতিল থাকবে আগামীকাল। সিগন্যাল, রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ ও ওভারহেডের তারে কাজের জন্য পাওয়ার ব্লক করা হবে, সেই কারণেই রবিবার ট্রেন চালানো সম্ভব নয়। ইতিমধ্যেই রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

পুজোর আগে শেষ রবিবার, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বাতিল একাধিক ট্রেন

একনজরে দেখে নিন ট্রেন বাতিলের তালিকা-
শিয়ালদহ থেকে- ৩২২২৯, ৩২২৩৩, ৩২২৩১
হাওড়া থেকে- ৩৭৩১৫, ৩৬৮২৭, ৩৬৮২৫
ডানকুনি থেকে- ৩২২৩০, ৩২২৩৪, ৩২২৩২
বর্ধমান থেকে- ৩৬৮৪৪, ৩৬৮৪২
কাটোয়া থেকে- ০৩০৯৫, ৩৭৭৪৮
আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬
ব্যান্ডেল থেকে- ৩৭৭৪৯
তারকেশ্বর থেকে- ৩৭৩২৬

পুজোর আগে শেষ রবিবার, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বাতিল একাধিক ট্রেন

এছাড়া, আগামীকাল হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেসের সময় ৫০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ১২৩০৪ নয়াদিল্লি-হাওড়া এক্সপ্রেসের সময় ২০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহীদ এক্সপ্রেসের সময় ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি, শিয়ালদহ শাখায় ০৩১১২ গোড্ডা-শিয়ালদহ মেমু স্পেশালের সময় এক ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হবে।

পুজোর আগে শেষ রবিবার, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বাতিল একাধিক ট্রেন

পুজোর আগে শেষ রবিবার, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বাতিল একাধিক ট্রেন
পুজোর আগে শেষ রবিবার, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বাতিল একাধিক ট্রেন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত