21 July: ২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির, উলুবেড়িয়াতে বড় মিছিলের আয়োজন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রতিবছর ২১ জুলাই পালনের মাধ্যমে আগামী দিনে দলের কর্মসূচি স্থির করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও একই কর্মসূচি রাখা হয়েছে তৃণমূলের তরফে। এর জন্য জেলায় জেলায় চলছে প্রস্তুতি পর্ব। এরই মধ্যে ওইদিন বড় কর্মসূচির ঘোষণা করল বিজেপি। ২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির, ওই দিনেই উলুবেড়িয়া চলো ডাক দিল বিজেপি। সেখানে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ BCCI News: সৌরভ ও শাহ জুটিকে ধরে রাখতে সুপ্রিম কোর্টে ভারতীয় বোর্ড

উল্লেখ্য পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি থেকে নিলম্বিত নূপুর শর্মার মন্তব্য ঘিরে সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। বাংলাতেও তার আঁচ দেখা গিয়েছিল। একেবারে রণক্ষেত্র আকার নেয় হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলা সহ একাধিক এলাকা। ইঁট বৃষ্টির পাশাপাশি চলে পুলিশের ওপর হামলা। বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদেই কর্মসূচি স্থির করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। রাধানগরের ময়দানে বিকেল ৪ টে নাগাদ করা হবে কর্মসূচি।

292388875 587962736032790 8436574018292968690 n

বিজেপি সূত্রে খবর, পুলিশের কাছে কর্মসূচি পালনের আবেদন করা হলেও বাতিল করেছে মাঠ কর্তৃপক্ষ। কিন্তু কর্মসূচি পালনে নাছোড়বান্দা বিজেপি। তাঁদের অভিযোগ, পুলিশের সঙ্গে কথা বলার পরেও যারা মাঠের দায়িত্বে রয়েছে, তাঁদেরকে ভয় দেখানো হয়েছে। এমনকি পুলিশ এবিশয়ে সহযোগীতা করছে না। অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে।

২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির, বাড়ছে বিতর্ক 

২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির, বাড়ছে বিতর্ক 
২১ জুলাইয়ের পাল্টা কর্মসূচি বিজেপির, বাড়ছে বিতর্ক 

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। মঙ্গলবার এই মামলার শুনানি। গোটা বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের বাদানুবাদে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত