নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট এবং সচিব পদে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের মেয়াদ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বিসিসিআই ৷ বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। মোট ৬টি নিয়ম পরিবর্তনের আবেদন করছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা।
আরও পড়ুনঃ ঠিক কি কারণে বিরাটকে দল থেকে বাদ দিতে পারছে না BCCI ? কারণ বললেন মন্টি পানেসার
এত দিন নিয়ম ছিল, টানা ৬ বছর কোনও পদে থাকার পরে তিন বছরের বিশ্রামে (কুলিং অফে) যেতে হবে কোনও কর্তাকে। সে ক্ষেত্রে দেখতে গেলে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ ও সচিব জয় শাহের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেপ্টেম্বরেই। তাঁদের কী ভাবে বোর্ডের পদে রেখে দেওয়া যায়, সেই পরিকল্পনাই চলছে বোর্ডের অন্দরমহলে।

সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। ২০১৯ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে একটি পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বিসিসিআই-এর পক্ষ থেকে সংবিধান সংশোধনের আবেদন করা হয়। পিটিশনের মাধ্যমে বোর্ড সভাপতি, সচিব এবং অন্য আধিকারিকদের কুলিং অফ পিরিয়ড আরও বাড়ানোর আবেদন করা হয়েছিল।

পাশাপাশি সংবিধান সংক্রান্ত আরও কয়েকটি নিয়ম পরিবর্তনের ব্যাপারে অনুমতি চাওয়া হয়েছে। সৌরভ ২০১৪ সাল থেকে সিএবি প্রেসিডেন্টের পদ সামলেছেন। তার পরে বোর্ড প্রেসিডেন্ট। হিসেব মতো তাঁর মেয়াদ শেষ হয়ে গেলেও বোর্ডের আবেদনের উত্তর এখনও আসেনি।

সৌরভ ও শাহ জুটিকে ধরে রাখতে সুপ্রিম কোর্টে ভারতীয় বোর্ড
তাই বোর্ড প্রেসিডেন্ট হিসেবেই কাজ করে চলেছেন। সচিব জয় শাহও ২০১৩ সালে গুজরাত ক্রিকেট সংস্থার পদাধিকারী ছিলেন। সব মিলিয়ে সৌরভ ও শাহ জুটিকে ধরে রাখতে বোর্ডের এই পরিকল্পনা বলে মনে কড়া হচ্ছে।



