Virat Kohli: ঠিক কি কারণে বিরাটকে দল থেকে বাদ দিতে পারছে না BCCI ? কারণ বললেন মন্টি পানেসার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সীমিত ওভারের ক্রিকেটে বিরাট কোহলিকে বাদ দেওয়ার দাবি উঠতে শুরু করেছে। ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের একটানা ব্যর্থতা মেনে নিতে পারছে না কেউই। কপিল দেব, বীরেন্দ্র শেহবাগরাও সাওয়াল করতে শুরু করেছেন। প্রায় তিন বছর ধরে শতরান নেই। ছন্দের ধারেকাছে নেই কোহলি। কিন্তু তাসত্ত্বেও কেন তাঁকে বয়ে বেড়ানো হচ্ছে?

আরও পড়ুনঃ দেখা মিলল Golden Blood-এর, দেশে এই রক্তের গ্রুপ রয়েছে মাত্র ৪৩ জনের শরীরে

এর উত্তর খুঁজলেন মন্টি পানেসার। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারের দাবি, কোহলিকে বাদ দিলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআইকে। সেই কারণেই তাঁকে বাদ দেওয়ার সাহস দেখাতে পারছে না বোর্ড। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি এসেছিল বিরাট কোহলির ব্যাট থেকে। তারপর কেটে গিয়েছে প্রায় তিন-তিনটে বছর।

ঠিক কি কারণে বিরাটকে দল থেকে বাদ দিতে পারছে না BCCI ? কারণ বললেন মন্টি পানেসার

কোহলির ব্যাটে যেন জং ধরে গিয়েছে। কোনও ফরম্যাটেই রান পাচ্ছেন না তিনি। লাগাতার ব্যর্থতার জেরে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে এককালের বিশ্বের সেরা ব্যাটারকে। চলতি বছর চারটি টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৮১ রান বিরাট কোহলির ঝুলিতে। স্ট্রাইক রেট ১২৮ এবং গড় ২০.২৫। টানা ব্যর্থ হলেও ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে তাঁকে বাদ দিতে এখনই রাজি নয় বিসিসিআই। বরং তিনি বিশ্রাম চাইলে বিশ্রামও পেয়ে যাচ্ছেন। আবার তাঁকে তিন নম্বরে খেলানোর জন্য ফর্মে থাকা ব্যাটারকেও বসিয়ে দেওয়া হচ্ছে।

1 18
ঠিক কি কারণে বিরাটকে দল থেকে বাদ দিতে পারছে না BCCI ? কারণ বললেন মন্টি পানেসার

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসার বলেন, “সমস্যাটা হল গোটা বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রিকেটার হলেন কোহলি। শচীন তেণ্ডুলকরের পর সম্ভবত তিনিই এই জায়গায় পৌঁছতে পেরেছেন। তাই আর্থিক দিক থেকেও কোহলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই মাঠে বিরাটের খেলা দেখতে চায়। ওর প্রচুর সমর্থক। অনুরাগীদের চোখের মণি কোহলি। আমরা সবাই ওকে ভালবাসি। ইংল্যান্ডেও ওর ভক্তের সংখ্যা কম নয়। তাই বিসিসিআইকে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।”

ঠিক কি কারণে বিরাটকে দল থেকে বাদ দিতে পারছে না BCCI ? কারণ বললেন মন্টি পানেসার

ঠিক কি কারণে বিরাটকে দল থেকে বাদ দিতে পারছে না BCCI ? কারণ বললেন মন্টি পানেসার

এরপরই তিনি যোগ করেন, “কোহলি খেললে স্টেডিয়ামে স্পনসরদের ছড়াছড়ি। শুধু বিসিসিআই নয়, বিরাটের উপস্থিতিতে আয় হয়েছে অন্য দেশের বোর্ডেরও”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন