Suvendu Adhikari: ২১ জুলাই সভা করবেন শুভেন্দু, শর্তসাপেক্ষে অনুমতি দিল হাই কোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনেই উলুবেড়িয়ায় সভা করার অনুমতি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শর্তসাপেক্ষে শুভেন্দু অধিকারীর জন্য অনুমতি দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছেআড়ে ৬ টার পর থেকে লোক্ জমায়েত করতে পারবে। রাত ৮ টা নাগাদ শুরু হবে সভা। তবে রাত ১০ টার পর সভা চালানো যাবে না।

আরও পড়ুনঃ Sidhu Moose Wala Murder: পাঞ্জাব পুলিশের এনকাউণ্টার, খতম মুশাওয়ালা খুনে অভিযুক্ত

একইসঙ্গে আদালতের তরফে জানানো হয়েছে, শুভেন্দুর সভায় ২০টির বেশি লাউডস্পিকার ব্যবহার করা যাবে না। সভার মাইক কোথায় লাগানো হবে? এটা এখবে মহকুমাশাসক। এমনকি সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সভাস্থলে যাতে ২ হাজারের বেশী জমায়েৎ যাতে না হয় তার জন্য নজর রাখবে পুলিশ।

২১ জুলাই সভা করবেন শুভেন্দু, রাত আটটার পর 
২১ জুলাই সভা করবেন শুভেন্দু, রাত আটটার পর 

একইসঙ্গে আদালত জানিয়েছে, সভার দরুন কোনভাবেই জাতীয় সড়ক অবরুদ্ধ করা যাবে না। বিজেপির দলীয় কার্যালয়ের কাছে সভা করতে হবে। স্থানীয় ছাড়া আর কোনও লোক আসতে পারবেন না। তবুও আদালতের নির্দেশে ২১ জুলাই সভা করবেন শুভেন্দু

একইসঙ্গে বিজেপির আইনজীবীর তরফে আদালতে জানানো হয়েছে। তাঁরা আগে থেকে সভার অনুমতি চেয়েছিলেন। কিন্তু চার দিন আগে তা বাতিল করা হয়েছে। এক ব্যক্তি সভার জন্য জমি দিতে চাইলে তাঁকে ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে।

২১ জুলাই সভা করবেন শুভেন্দু, রাত আটটার পর 

২১ জুলাই সভা করবেন শুভেন্দু, রাত আটটার পর 
২১ জুলাই সভা করবেন শুভেন্দু, রাত আটটার পর 

এদিন আদালতের তরফে একই প্রশ্ন করা হয়। অন্যদিন সভা করতে সুবিধা কোথায়? বিজেপির আইনজীবী বলেন, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। তাই অন্যদিন সভা করতে চান না তাঁরা। রাজ্যের তরফে জানানো হয়েছে, সেদিন পুলিশ প্রশাসন ২১ জুলাইয়ের সভায় মোতায়েন থাকবে। কলকাতাতেও প্রচুর পুলিশ উপস্থিত থাকায় তাই সভার জন্য অনুমতি দেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত