Sidhu Moose Wala Murder: পাঞ্জাব পুলিশের এনকাউণ্টার, খতম মুশাওয়ালা খুনে অভিযুক্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিধু মুশাওয়ালা খুনে অভিযুক্ত দুই গ্যাংস্টার জাগরুপ সিং রূপা এবং মুন্না কুসা। গোপন সূত্রে খবর পেয়ে অমৃতসরের আটারিতে চিচা ভাকনা গ্রামে পাঞ্জাব পুলিশের এনকাউণ্টার অভিযান । পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জগরূপ সিং রূপাকে খতম করেছে পুলিশ। তবে মুন্না কুসার সঙ্গে গুলির লড়াই জারি রয়েছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী তিন জন পুলিশ আহত হয়েছেন। আহত এক সংবাদমাধ্যমের ক্যামেরাপার্সন।

আরও পড়ুনঃ TMC: পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ, বিক্ষোভে গ্রামবাসী

সূত্রের খবর, অমৃতসর থেকে ২০ কিলোমিটার দূরে ভাকনা গ্রামে চলে এনকাউন্টার অভিযান। এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পাঞ্জাব পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। এখনও অবধি ৮ জনকে আটক করা সম্ভব হয়েছে। ৩ জন পলাতক। পলাতকদের মধ্যে রয়েছে দীপক মুন্ডি।

পাঞ্জাব পুলিশের এনকাউণ্টার, বিরাট সাফল্য 
পাঞ্জাব পুলিশের এনকাউণ্টার, বিরাট সাফল্য 

জগরূপ রূপার মৃত্যুর পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় অ্যাম্বুলেন্স। পাকিস্তান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিতি ওই গ্রাম ঘিরে একেবারে চলে রণক্ষেত্র পরিস্থিতি।

Image

গত মে মাসে নিরাপত্তা উঠে যাওয়ার পরেই দুষ্কৃতিদের গুলিতে নিহত হন বিখ্যাত গায়ক এবং কংগ্রেস নেতা সিধু মুশাওয়ালা। পাঞ্জাবের মানসা জেলার কাছে তাঁর দেহ গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। অভিযুক্ত মান্নু কুসার গুলিতে প্রথম নিহত হন সিধু।

পাঞ্জাব পুলিশের এনকাউণ্টার, বিরাট সাফল্য 

পাঞ্জাব পুলিশের এনকাউণ্টার, বিরাট সাফল্য 
পাঞ্জাব পুলিশের এনকাউণ্টার, বিরাট সাফল্য 

ঘটনার কানাডার কুখ্যাত গোল্ডি ব্রার গ্যাংয়ের সঙ্গে যোগ রয়েছে বলে জানা যায়। অন্যতম অভিযুক্ত লরেন্স বিষ্ণোইকে গ্রেফতার করে পুলিশ। এই মুহুর্তে তিহার জেলে রয়েছে সে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন