নজরবন্দি ব্যুরোঃ ২১ জুলাই তৃণমূলের সভার পাল্টা সভার ডাক দিয়েছে বিজেপি। ওই দিনেই বিকেলে উলুবেড়িয়ায় সভার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। কিন্তু বিজেপির তরফে অভিযোগ, সভার জন্য অনুমতি মিলছে না। এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। আদালতের তরফে প্রশ্ন করা হয়, কেন ওই দিনেই সভা করতে হবে? কিন্তু বিজেপির তরফে কোনও উত্তর মেলেনি। ফের দুপুরে মামলার শুনানি।
আরও পড়ুনঃ Dollar to Rupee: টাকার দামে রেকর্ড পতন, কীসের সমস্যায় পড়তে পারেন?
এদিন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য জানতে চান, ২১ জুলাই সভার কী গুরুত্ব রয়েছে? ওই দিনেই কেন সভা? বিজেপির আইনজীবীর তরফে বলা হয়, অনেক আগে ঘোষণা ছিল এই কর্মসূচি। প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজ তুলে ধরতেই এই কর্মসূচি। এরপরেই বিচারপতি বলেন, ওই দিনেই কেন? কেন ২২ অথবা ২৩ নয় কেন? প্রধানমন্ত্রীর উন্নয়ন নিয়ে যে দিন খুশি প্রচার করা যায়। ওই দিনেই কেন?

আদালতের পর্যবেক্ষন, যদি রবীন্দ্রনাথ জন্মদিন পালন করতেন। তাহলে বলতে পারি না সেটা করবেন না। কিন্তু এটা সেটা নয়। বিজেপির তরফে উত্তর মেলেনি। তাই আজ বিকেল ৩ টে ২০ নাগাদ ফের এই বিষয়ে মামলার শুনানি রয়েছে।
উল্লেখ্য পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি থেকে নিলম্বিত নূপুর শর্মার মন্তব্য ঘিরে সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। বাংলাতেও তার আঁচ দেখা গিয়েছিল। একেবারে রণক্ষেত্র আকার নেয় হাওড়ার উলুবেড়িয়া, পাঁচলা সহ একাধিক এলাকা। ইঁট বৃষ্টির পাশাপাশি চলে পুলিশের ওপর হামলা। বিজেপির দলীয় কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনার প্রতিবাদেই কর্মসূচি স্থির করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। রাধানগরের ময়দানে বিকেল ৪ টে নাগাদ করা হবে কর্মসূচি।
২১ জুলাই সভার কী গুরুত্ব রয়েছে? মিলল না উত্তর

বিজেপি সূত্রে খবর, পুলিশের কাছে কর্মসূচি পালনের আবেদন করা হলেও বাতিল করেছে মাঠ কর্তৃপক্ষ। কিন্তু কর্মসূচি পালনে নাছোড়বান্দা বিজেপি। তাঁদের অভিযোগ, পুলিশের সঙ্গে কথা বলার পরেও যারা মাঠের দায়িত্বে রয়েছে, তাঁদেরকে ভয় দেখানো হয়েছে। এমনকি পুলিশ এবিষয়ে সহযোগীতা করছে না। অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে। মামলা গড়িয়েছে হাইকোর্ট অবধি।



