নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে শ্রীলঙ্কার অবস্থা দেখে চোখ কপালে উঠেছে গোটা বিশ্বের। টাকার দামে রেকর্ড পতন -এ কী এবার ভারতীয় অর্থনীতিতে শ্রীলঙ্কার মতোই ব্যাপক প্রভাব পড়বে? মঙ্গলবার ডলারের মূল্য ৮০ পার হতেই এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। উঠে আসছে মুদ্রাস্ফীতি সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিষয়টিও। এতে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হবে। এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ Rupee Price: ‘বিশ্বব্যাপী আর্থিক মন্দা’, টাকার পতনে রয়েছে মুদ্রাস্ফীতির আশঙ্কা
বিশেষজ্ঞদের মতে, বিদেশী দ্রব্য কেনার সময় যে টাকা আপনাকে আগে দিতে হত এখন তার থেকে আরও বেশী টাকা দিতে হবে। উদাহরণস্বরূপ, আপনি জানুয়ারি মাসে যখন ১ ডলার হিসাবে কোন দ্রব্য ক্রয় করতেন তখন আপনাকে দিতে হত ৭৪ টাকা। এখন থকে আপনাকে দিতে হবে ৮০ টাকা। তবে এটা এখন না হলেও আগামী বিপদ ডেকে আনতে পারে।

৮০ শতাংশ তেলের জন্য ভারতকে নির্ভর করতে হয় বিদেশী সংস্থাগুলির ওপর। যার ফলে আগামী দিনে অশোধিত তেল, কয়লা, লোহা, স্টিল, ইলেকট্রিক পণ্য, প্লাস্টিক, সার, সোনা আমদানির খরচ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন,অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থিক মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে পতন।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে তেলের দাম ২ শতাংশ বেড়েছে। কিন্তু ৬ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে টাকার দাম পতনের কারণে। চলতি বছর ৭ শতাংশ টাকার দামের পতন হয়েছে।
টাকার দামের পতনের অর্থ বিদেশে পড়াশুনা এবং ঘুরতে যাওয়ার ক্ষেত্রে যে টাকা আগে খরচ হ, এখন তার থেকে সেই খরচের পরিমাণ বেশী হবে। ডলারের মূল্য ৭ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে আপনাকে ৭ শতাংশ টাকা বাড়তি খরচ করতে হবে।
টাকার দামে রেকর্ড পতন, সমস্যায় আম জনতা

তবে বিদেশের বাজারে ভারতীয় জিনিসের দামে বিশেষ ছাড় মিলবে বলে মনে করা হচ্ছে। কারণ, যে জিনিসের জন্য ১ ডলার খরচ করে ৭৪ টাকার হিসেব পেতেন। তাঁরা এখন থেকে সেই জিনিসের জন্য ১ ডলার খরচ করে ৮০ টাকার হিসেব পাবেন।



