নজরবন্দি ব্যুরোঃ টাকার দামে রেকর্ড পতন। প্রতি ডলারের মূল্য দাঁড়াল ৮০ টাকায়। মঙ্গলবার বাজার খুলতেই রেকর্ড পতন টাকার দামে। মঙ্গলবার ১ মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৮০.০৬ টাকা। যা ইতিহাসে এই প্রথমবার বলেই মনে করা হচ্ছে। এর ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ বাংলা দলের নতুন কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন, বোলিং কোচ কি দিন্দা?
কেন এই রেকর্ড পতন? এর পক্ষে যুক্তি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থিক মন্দা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে পতন। বিশেষজ্ঞদের মতে, দুর্বল হচ্ছে দেশের অর্থনীতি।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে খবর, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ডলারের দাম ছিল ৬৩.৩৩ টাকা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর এই দাম বেড়ে দাঁড়ায় ৬৯.৭৯ টাকায়। ২০১৯ সাল থেকেই ৭০ এর গণ্ডি পার করেছিল দেশে ডলারের মূল্য। করোনার সময়েও তা ৭০ এর কাছাকাছি ছিল। এর পর মঙ্গলবার তা রেকর্ড পার করল।
‘বিশ্বব্যাপী আর্থিক মন্দা’, রয়েছে দুশ্চিন্তার আশঙ্কা

ব্লুমবার্গতের তথ্য অনুযায়ী, বাজার খোলার সময় ডলারের আপেক্ষে টাকার মূল্য ৭৯.৯৮ টাকা। পরে তা ৮০ টাকা পার করে যায়। সূত্রের খবর, চলতি বছরে ভারতীয় মুদ্রার দাম ৭ হতাংশ হ্রাস পেয়েছে। আগামী দিনে এর ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞএর মতে, আগামী দিনে অশোধিত তেল, কয়লা, লোহা, স্টিল, ইলেকট্রিক পণ্য, প্লাস্টিক, সার, সোনা আমদানির খরচ বাড়তে পারে। বাড়তে পারে বিদেশে পড়তে যাওয়ার খরচ।



