বাংলা দলের নতুন কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন, বোলিং কোচ কি দিন্দা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রঞ্জি ট্রফিতে বাংলার দীর্ঘ দিন স্বপ্ন পূরণ করতে পারছে না। চলতি মরশুমেও সেমিফাইনালে শেষ হয়ে গিয়েছে তাদের অভিযান। মধ্যপ্রদেশের কাছে হেরে তাদের শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তার আগের বারও ফাইনালে উঠে হারতে হয়েছে।

আরও পড়ুনঃ ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা বেন স্টোকসের!

এমতাবস্থায় সামনের মরশুমে অরুণ লালকে কোচের পদ থেকে যে সিএবি অব্যাহতি দিতে চলেছে, তা কার্যত নিশ্চিত। কারন সিএবি কে লাল জানিয়ে দিয়েছেন তিনি আর কোচ থাকতে চাননা। অরুনের বদলে বাংলার কোচ হবার দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা। আর খবর সব কিছুই ঠিক থাকলে আগামী বাংলা দলের কোচের দায়িত্ব নিতে চলেছেন তিনি।

বাংলা দলের নতুন কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন, বোলিং কোচ কি দিন্দা?
 

সিএবি সূত্রে অন্তত তেমনই খবর। এটাও শোনা গেল, লক্ষ্মীর সিনিয়র টিমের কোচ হয়ে আসার ব্যাপারটা এখন স্রেফ সময়ের অপেক্ষা। গত মরশুমে বাংলার অনূর্ধ্ব ২৫ টিমের কোচের দায়িত্ব সামলেছেন লক্ষ্মী। তাই এই মুহূর্ত লক্ষ্মীই যোগ্যতম ব্যক্তি। তবে তাঁর সঙ্গে বাকি সাপোর্ট স্টাফ কারা হবেন, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সাপোর্ট স্টাফের মধ্যে নাম রয়েছে সৌরাশিস লাহিড়ী।

বাংলা দলের নতুন কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন, বোলিং কোচ কি দিন্দা?

 

বাংলা দলের নতুন কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন, বোলিং কোচ কি দিন্দা?

বোলিং কোচ হিসাবে শিবশঙ্কর পাল ও অশোক দিন্দাও বোলিং কোচ হওয়ার ব্যাপারে নাকি প্রচণ্ড আগ্রহী। লক্ষ্মী সিনিয়র টিমের কোচ হলে তখন অনূধর্ব ২৩ (গতবার যা ২৫ ছিল) নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে। যা পরিস্থিতি, তাতে দিন কয়েকের মধ্যে চূড়ান্ত ঘোষণা হয়ে যেতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর