Ben Stokes: ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা বেন স্টোকসের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সবাইকে চমকে দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। আগামিকাল, মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচটাই হতে চলেছে ৩১ বছর বয়েসের স্টোকসের শেষ ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ।

আরও পড়ুনঃ বড় ধামাকা দিল সবুজ-মেরুন! রাশিয়া বিশ্বকাপে খেলা বিশ্বকাপারকে সই করাল এটিকে মোহনবাগান

সোমবার ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন ঘোষণা করেন যে, তিনি মঙ্গলবারই শেষবার দেশের জার্সিতে ওয়ান ডে খেলতে নামবেন।

25 7

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচের পরেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে স্টোকস নিজের অবসর নিতে চলার কথা জানিয়ে দেন অনুরাগীদের।

৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা বেন স্টোকসের!

৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা বেন স্টোকসের!

26 5

দেশের হয়ে ১০৪টি ওয়ানডে খেলে স্টোকস করেছেন ৩০৬৪ রান, ৩টি সেঞ্চুরি, ২১টি হাফ সেঞ্চুরি, ব্যাটিং গড় ৪০-এর কাছাকাছি। পাশাপাশি বল হাতে ৭৪টি উইকেটও আছে তাঁর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর