Anish Khan: আনিস কাণ্ডে ধুন্ধুমার আমতায়, হাওড়া গ্রামীণের ডিজিকে তলব ভবানী ভবনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময়ের সঙ্গে বাড়ছে আমতায় ছাত্র মৃত্যুর ঘটনার উত্তাপ।  আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যু নিয়ে ধুন্ধুমার কাণ্ড আমতায়। বেলা গড়াতেই সেখানে উপস্থিত হয়েছিলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। ঘটনাস্থলে গিয়ে তিনি বলেন, রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক। এদিকে হাওড়া গ্রামীণের ডিজিকে তলব করা হল ভবানী ভবনে।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক, দাবী বিকাশ ভট্টাচার্যের

নিরপেক্ষ তদন্তের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে বাম ছাত্র সংগঠন এসএফআই। ঘেরাও করা হয়েছে আমতা থানা। প্রশ্ন উঠেছে পুলিশের অবস্থান নিয়েও। সব মিলিয়ে হুলুস্থুলু কাণ্ড আমতায়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায়  হাওড়া গ্রামীণের ডিজিকে তলব করা হয়েছে ভবানী ভবনে। সূত্রের খবর, ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক ঘটনার তদন্ত করবেন। পুলিশ সুপারের থেকে ঘটনার রিপোর্ট চেয়েছন ডিজি।

পুলিশ সুপার কে খুব দ্রুততার সাথে রিপোর্ট জমা করতে বলা হয়েছে। এদিকে আনিসের বাবা সালেম খান দাবি করেছেন সিবিআই তদন্তের। এ দিন আনিসের পরিবারের সঙ্গে দেখা করেন সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়।

পুলিশের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ হল দায়িত্বজ্ঞানহীনতার। কারন, গত বছর মে মাসে পুলিশকে চিঠি লিখেছিলেন আনিস। জানিয়েছিলেন, তাঁর এবং তাঁর পরিবারের জীবন বিপন্ন। তিনি আঙুল তুলেছিলেন স্থানীয় তৃণমূল নেতাদের দিকে। জীবন বাঁচাতে পুলিশের থেকে সাহায্য চেয়েছিলেন তিনি। নিরাপত্তার দাবি তুলেছিলেন। অভিযোগ, পুলিশ কোনও সাহায্যই করেনি।

আনিস কাণ্ডে ধুন্ধুমার আমতায়, হাওড়া গ্রামীণের ডিজিকে তলব ভবানী ভবনে

আনিস কাণ্ডে ধুন্ধুমার আমতায়, হাওড়া গ্রামীণের ডিজিকে তলব ভবানী ভবনে
আনিস কাণ্ডে ধুন্ধুমার আমতায়, হাওড়া গ্রামীণের ডিজিকে তলব ভবানী ভবনে

এদিকে তৃণমূলের স্থানীয় বিধায়ক সুকান্ত পাল জানিয়েছেন, আনিসের সঙ্গে তাঁর পরিচয় ছিল। আনিস খুবই ভালো ছেলে বলেও জানিয়েছেন তিনি। দাবি করেছেন, ঘটনার তদন্ত হোক। দোষীরা শাস্তি পাক। বাম সাংসদ তথা বিকাশ ভট্টাচার্য জানিয়েছেন রাজ্য সরকারের ওপর তাঁদের কোন আস্থা নেই। তাঁর কথায়, স্বাধীন, নিরপেক্ষ তদন্ত চাই। যে তদন্তে পশ্চিমবঙ্গ সরকারের কোনরকম অংশগ্রহণ থাকবে না। একমাত্র সেই তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর