Amta: রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক, দাবী বিকাশ ভট্টাচার্যের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সময়ের সঙ্গে বাড়ছে আমতায় ছাত্র মৃত্যুর ঘটনার উত্তাপ। বেলা গড়াতেই সেখানে উপস্থিত হলেন সিপি(আই)এমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক। ঘটনাস্থলে পৌছে জানালেন তিনি। 

আরও পড়ুনঃ Amta: ছাত্র নেতার মৃত্যুকে ঘিরে বাড়ছে উত্তাপ, আমতায় এসএফআইয়ের মিছিল

তিনি আরও বলেন, আমতা থানা এলাকায় এসে এভাবে খুন করে ফেলে দেওয়া হল অথচ তাঁদের কাছে কোনও খবর নেই? তাহলে থানার কাজটা কি? আমতা থানার কাছে যখন লিখিত অভিযোগ জানানো হয়েছিল, তখন কী ব্যবস্থা নিয়েছেন অভিযোগের ভিত্তিতে। পুরোটাই পরিকল্পনামাফিক। তদন্ত করলেই সমস্ত কিছু প্রকাশ্যে চলে আসবে। রাজ্যসভার সাংসদের সংযোজন, স্বাধীন, নিরপেক্ষ তদন্ত। যে তদন্তে পশ্চিমবঙ্গ সরকারের কোনরকম অংশগ্রহণ থাকবে না। একমাত্র সেই তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।

বর্ষীয়ান আইনজীবির কথায়, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। আনিসের বিরুদ্ধে এই রাজ্যের শাসক দলের আক্রোশ বহু দিন থেকেই। আলিয়া বিশ্ববিদ্যালয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল সে। উলুবেড়িয়াতে জনস্বাস্থ্যরক্ষা কমিটির নাম করে হাসপাতালে দুর্নীতি চলছিল। সেখানেও সরব হয়েছিল। আনিস ছিল আসলে প্রতিবাদী ব্যাতিক্রমী মুখ। তাঁকে সরিয়ে দেওয়া আসলে কেন্দ্রীয় পরিকল্পনা। এভাবে খুন আমরা পশ্চিমবঙ্গে আগে কখনও দেখিনি। এটি পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় স্তর থেকে। তাই লোকাল থানাও কিছু জানত না।

একইসুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর মুখেও। তিনি বলেন, “পুলিশ ভূমিকা কী সেটা সকলেই জানে। পুলিশের আসলে আসামীকে ধরার তৎপরতা নেই। তাই ঘটনা ঘটেছে। পুলিশ যদি তৎপর হয় তাহলে মানুষকে বিক্ষোভ দেখানোর পর কেন যেতে হয়? আনিস যদি তৃণমূলের নেতা হত, পুলিশ কি এতক্ষণে বসে থাকত?

রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক, চাইছেন বিকাশ ভট্টাচার্য 

রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক, চাইছেন বিকাশ ভট্টাচার্য 
রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত হোক, চাইছেন বিকাশ ভট্টাচার্য 

এদিন আনিসের পরিবারের সঙ্গে দেখা করতে যান প্রাক্তন বিধায়ক অসিত মিত্র। সেখানেও পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন বিধায়ক। শুধুমাত্র নিরাপেক্ষ তদন্ত নয়, পরিবারকে সুরক্ষার বন্দোবস্ত করার বিষয়েও সরব হয়েছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত