নজরবন্দি ব্যুরোঃ হাওড়ার আমতায় ছাত্র নেতার মৃত্যুকে ঘিরে বাড়ছে উত্তাপ। অবিলম্বে দোষীদের শাস্তির দাবীতে রবিবার আমতার কলাতলা থেকে মিছিল করে আমতা থানার উদ্দেশ্যে রওনা বাম ছাত্র সংগঠনের। এদিন প্রচুর সংখ্যক মানুষ এদিন মিছিলে যোগদান করেন।
আরও পড়ুনঃ Anish Khan: ছাত্রনেতার মৃত্যু ঘিরে হুলুস্থুল পরিস্থিতি, হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে তলব
অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। তৃণমূল এবং পুলিশের কারণেই এই পরিণতি হয়েছে বলে অভিযোগ তুলছেন তাঁরা। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের কারণে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। বিচারবিভাগীয় তদন্তের দাবী তুলছেন তাঁরা। সেইসঙ্গে থানার নির্দেশ ছাড়াই কীভাবে আনিসের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা উপস্থিত হলেন? একইসঙ্গে আনিসের পরিবার এবং আইনজীবী ছাড়া কীভাবে পোস্ট মর্টেম হল? প্রশ্ন তুলছে বাম ছাত্র নেতৃত্ব।
একইসঙ্গে তাঁদের দাবী, দুই দিন অতিক্রান্ত হয়ে গেলেও কেন পুলিশ দায়িত্ব নিচ্ছে না? কেন মুখ্যমন্ত্রী কোনও ভূমিকা দেখাচ্ছেন না? এই দাবিতেই রবিবার মিছিল করেন তাঁরা। ইতিমধ্যেই আনিসের বাড়িতে উপস্থিত হয়েছে ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন তাঁরা।
ছাত্র নেতার মৃত্যুকে ঘিরে বাড়ছে উত্তাপ, জেলায় জেলায় বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের

পরিবারের দাবী, রাত ১ টা নাগাদ পুলিশের পোশাকে চার জন এসেছিল। তাঁদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। বলা হয়েছিল আনিসের নামে বাগনান থানায় কেস ছিল। বাবাকে ভয় দেখিয়ে আনিসকে নিয়ে তিনতলায় চলে যায় চার জন। তিন তলার ছাদ থেকে ঠিলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এলাকায় প্রতিবাদী ছাত্র যুবক বলেই পরিচিত আনিস।



