Anish Khan: ছাত্রনেতার মৃত্যু ঘিরে হুলুস্থুল পরিস্থিতি, হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে তলব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার হাওড়ার আমতায় ছাত্রনেতার মৃত্যু ঘিরে হুলুস্থুল পরিস্থিতি। সকাল বেলায় পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এরপরেই হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে ডেকে পাঠানো হল ভবানীভবনে। 

আরও পড়ুনঃ UP Election 2022: দুই দফাতেই সমাজবাদীর সেঞ্চুরি পার, তৃতীয় দফায় দাবী অখিলেশের

শুক্রবার রাতে হাওড়া জেলার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে জল্পনা ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। পুলিশের পোশাকে কারা আনিসকে খুন করেছে তা নিয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করেছে। সোমবার আনিসের বাড়ির সামনে তদন্তে উপস্থিত হয় আমতা থানার পুলিশ। কিন্তু গ্রামবাসীদের বিক্ষভের জেরে চলে আসতে হয়ে তাঁদেরকে । এরপরেই হাওড়া গ্রামীণে পুলিশ সুপারকে তলব।

কী কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে? তা জানতে চাওয়া হয়েছে।সূত্রের খবর, গোটা বিষয়ে পুলিশ সুপারের  কাছে বিস্তারিত রিপোর্ট নেওয়া হবে। তা ইতিমধ্যে জানানোর জন্য ভবানীভবনে উপস্থিত হয়েছেন।

ইতিমধ্যেই আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছে বাম ছাত্র নেতৃত্ব। জেলায় জেলায় চলছে বিক্ষোভ কর্মসুচী। ইতিমধ্যেই আমতার কলাতলা মোড় থেকে আমতা থানার উদ্দেশ্যে মিছিল করবেন এসএফআই কর্মীরা। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে তাঁদের এই মিছিল।

ছাত্রনেতার মৃত্যু ঘিরে হুলুস্থুল পরিস্থিতি, আমতার ঘটনায় বাড়ছে উত্তাপ 

ছাত্রনেতার মৃত্যু ঘিরে হুলুস্থুল পরিস্থিতি, আমতার ঘটনায় বাড়ছে উত্তাপ 
ছাত্রনেতার মৃত্যু ঘিরে হুলুস্থুল পরিস্থিতি, আমতার ঘটনায় বাড়ছে উত্তাপ 

পরিবারের তরফে অভিযোগ, শুক্রবার আনিসের মৃত্যুর পর শনিবার দেহ নিতে আসে পুলিশ। এমনকি সঠিকভাবে তদন্ত করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। একইসঙ্গে কেন ৩২ ঘন্টার অধিক সময় পার হওয়ার পরেও কেন একজনকেও গ্রেফতার করা হল না? প্রশ্ন গ্রামবাসীদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন