নজরবন্দি ব্যুরোঃ পশ্চিম প্রান্ত পেরিয়ে ক্রমাগত পূর্বের দিকে এগিয়ে চলেছে নির্বাচনী পর্ব। দুই দফাতেই সমাজবাদীর সেঞ্চুরি পার হয়েছে। দাবি করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তৃতীয় দফার নির্বাচনী পর্বের ঘোষণা করে দিলেন তিনি।
আরও পড়ুনঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, রাজনীতিতে শোকের ছায়া


প্রসঙ্গত, রবিবার উত্তরপ্রদেশের ১৬ টি জেলাত ৫৯ বিধানসভা কেন্দ্রে চলছে নির্বাচন। এবারের লড়াই সমাজবাদী পার্টির জন্য আরও কঠিন। কারণ, ২০১৭ সালের নির্বাচনে এই ৫৯ টি আসনের মধ্যে মাত্র ৯ টি আসনে জয়লাভ করেছিল সাইকেল। কিন্তু ২০২২ এসে সেই চিত্রের পরিবর্তন হতে চলেছে? রাজনৈতিক মহলে যা নিয়ে তুমুল শোরগোল পড়ে গেছে।
রবিবার নিজের কেন্দ্র জশবন্তনগরে ভোটদান করেন অখিলেশ। সেখান থেকে বাইরে বের হয়ে তিনি বলেন, “গত দুই দফাতেই সেঞ্চুরি পার করেছি আমরা। আজ তৃতীয় দফার নির্বাচনে সমাজবাদী পার্টি এবং অন্যান্য দলগুলি বিরোধী শবিরের তুলনায় ভালো ফল করবে। বিজেপি দিন শেষ হরতে চলেছে। কৃষকরা কখনই ক্ষমা করবে না। জানিয়েছেন অখিলেশ নিজে।
#WATCH | Etawah | Samajwadi Party (SP) founder-patron Mulayam Singh Yadav arrives at a polling booth in Jaswantnagar, Saifai to cast his vote for the third phase of #UttarPradeshElections2022 pic.twitter.com/k59H8zsnEC
Related Newsসোনার দামে বড় ধস! প্রতি গ্রামে কত কমল, জেনে চমকে যাবেনকেরল হারিয়েও হার মানেনি বাম! ৫ এর মধ্যে ৩ রাজ্যেই লাল পতাকার দৃঢ় উপস্থিতি—কত জন বিধায়ক জানেন?— ANI UP/Uttarakhand (@ANINewsUP) February 20, 2022
উল্লেখ্য, এই প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন অখিলেশ। সমাজবাদী পার্টির পুরাতন গড় কারহাল থেকে লড়াই করছেন তিনি। প্রতিপক্ষ হিসাবে রয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী এসপি সিং বাঘেল। ওই কেন্দ্রের এতদিন ধরে জয়লাভ করে আসছিলেন সোবারান সিং যাদব। বিজেপি ছেড়ে তিনি এখন সমাজবাদী পার্টিতে যোগদান করেছেন।
দুই দফাতেই সমাজবাদীর সেঞ্চুরি পার, জয়ের জন্য আশাবাদী অখিলেশ

এদিন আরও একবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দেগেছেন অখিলেশ। গত ৫ বছর ধরে বাবা মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু অস্টহিক স্বাস্থ্য পরিকাঠামো দিতে তিনি কেন ব্যর্থ হলেন? এর আদ্য কার? মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন বাবা একটিও ভালো কাজ করেননি।









