প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, রাজনীতিতে শোকের ছায়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, রাজনীতিতে শোকের ছায়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার সকালে মুম্বইয়ে জীবনাবসান হয়েছে তাঁর। ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ Amta: পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, আনিস হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য আমতায়

২০২১ সালে বিধান্সভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। তারপর থেকে দীর্ঘ সময় ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন মুম্বইয়ের একটি হাসপাতালে। টানা ৬ বার বটতলা কেন্দ্র এবং তিনবার মাণিকতলা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে সামলেছেন মন্ত্রক। ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী।

সাধন পাণ্ডের প্রয়াণে ট্যুইটারে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী । তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সুসম্পর্ক ছিল। তার প্রয়াণে গভীরভাবে শোকাহত। তার পরিবার, অনুগামী এবং বন্ধুদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, শোকপ্রকাশ মমতার 

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, শোকপ্রকাশ মমতার 
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডে, শোকপ্রকাশ মমতার

সূত্রের খবর, বেলা ১১ টা নাগাদ সাধন পাণ্ডের কন্যা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন তাঁর বাবার প্রয়াণের কথা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং শশী পাঁজা দুই জনেই দমদম বিমানবন্দরে উপস্থিত হবেন। সেখান থেকেই প্রয়াত নেতার মরদেহ নিয়ে আসা হবে। আজ পিস হেভেনে মরদেহ রাখার পর, পরে কী কর্মসূচী তা দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত