Amta: পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, আনিস হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য আমতায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার গভীর রাতে আইএসএফ ছাত্রনেতাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার ঘটনায় রবিবার সকালে তদন্তে পৌঁছাল পুলিশ। কিন্তু পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগে সকাল থেকে পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামবাসীদের অভিযোগ, কেন আগে থেকে সেই জায়গা ঘিরে ফেলা হয়নি? পরে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে পুলিশ এলাকা ছাড়তে বাধ্য হয়। 

আরও পড়ুনঃ নীতিশের সঙ্গে নৈশভোজে পিকে! তৃণমূলের সঙ্গে বিরহ পর্বে জল্পনা বাড়ালেন নির্বাচনী উপদেষ্টা

পুলিশের তরফে জানানো হয়েছে, গ্রামবাসীরা তদন্তে সাহায্য করেনি তাই এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। পাল্টা গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা শুরু থেকেই তদন্তে সাহায্য করছেন। দোষি ব্যক্তি শাস্তি না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ঘটনার ৩০ ঘন্টা পরেও কেন দোষিদের গ্রেফতার করতে পারল না পুলিশ?

আনিসের এক আত্মীয়ের কথায়, পুলিশের ভূমিকা কিছুই নেই। পুলিশ তাড়াতাড়ি কাজ সেরে দিতে চাইছে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেহ চলে যায় উলুবেড়িয়াতে। তিন জন পুলিশ এসে দেহ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অভিযোগ, দায়সাড়া ভাবে কাজ সারতে চাইছিল পুলিশ।

পরিবারের দাবী, রাত ১ টা নাগাদ পুলিশের পোশাকে চার জন এসেছিল। তাঁদের একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। বলা হয়েছিল আনিসের নামে বাগনান থানায় কেস ছিল। বাবাকে ভয় দেখিয়ে আনিসকে নিয়ে তিনতলায় চলে যায় চার জন। তিন তলার ছাদ থেকে ঠিলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। এলাকায় প্রতিবাদী ছাত্র যুবক বলেই পরিচিত আনিস।

পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, আমতায় হুলুস্থুলু কাণ্ড 

পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, আমতায় হুলুস্থুলু কাণ্ড 
পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, আমতায় হুলুস্থুলু কাণ্ড 

আনিস খান ছাত্রনেতাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সরকারের অপরাধ স্বীকার করা উচিত। মুখ্যমন্ত্রীর ওই এলাকায় গিয়ে অন্যায় স্বীকার করা উচিত। রাজ্যে শাসক, সরকার প্রশাসন বলে কিছু নেই। জল্লাদের রাজত্ব চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর