নজরবন্দি ব্যুরোঃ কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের সঙ্গে তাঁর সংস্থার বিরহ পর্ব চলছিল। শোনা যাচ্ছিল তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করতে চলেছেন প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাক। সেই জল্পনার আবহেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে গোপনে নৈশভোজ সারলেরন নির্বাচনী উপদেষ্টা প্রশান্ত কিশোর। শুক্রবার নীতিশের সঙ্গে নৈশভোজে পিকে এবং দুই পক্ষের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে? তা নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ Bratya Basu: পিপিপি মডেল সম্পর্কে কিছু জানা নেই, জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী


২০২১ সালে চার রাজ্যের নির্বাচনের পর প্রশান্ত কিশোর স্থির করেছিলেন রাজনীতিবিদ নয়, বরং রাজনৈতিক পরামর্শদাতা হিসাবে কাজ করবেন। কংগ্রেসের সঙ্গে একপ্রকার কথা শুরু হলেও তা গোড়াতেই সমাপন ঘটান। তবে কী এবার নিজের পুরাতন দল জেডিইউতে ফিরে যেতে চলেছেন প্রশান্ত কিশোর?
সূত্রের খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দিল্লির আবাসনে দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টা দুয়েক বৈঠক হয়। ২০২০ সালে জেডিইউ থেকে প্রশান্ত কিশোরকে বরখাস্ত করেছিলেন নীতিশ কুমার। দীর্ঘ সময় পর ফের মুখোমুখি বৈঠকে বসলেন দু’পক্ষ।
যদিও এটাকে সৌজন্য আক্ষাত বলে দাবি করছেন প্রশান্ত কিশোর। তাঁর কথায় যখন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার করোনা আক্রান্ত হয়েছিলেন তখন ফোন করে স্বাস্থ্যের খবর নিয়েছিলেন প্রশান্ত নিজে। যদিও রাজনৈতিক মহলের ধারণা, গত কয়েক মাস ধরে বিহারে শাসক শিবিরের অন্দরে যে ফাটল ধরেছে । সেকারণেই বিজেপিকে বিশেষ বার্তা দিতে এই বৈঠক করলেন নীতিশ কুমার। একইসঙ্গে কংগ্রেস এবং তৃণমূলকে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করলেন প্রশান্ত।


নীতিশের সঙ্গে নৈশভোজে পিকে, বাড়ছে জল্পনা

এর আগেই কংগ্রেসের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সময় পুরাতন দলগুলির সঙ্গে যোগাযোগ স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন পুরাতন সম্পর্কের গাঁটছড়ার মাধ্যমে সমস্ত দলগুলিকে বার্তা দিতে চাইলেন পিকে।







