Bratya Basu: পিপিপি মডেল সম্পর্কে কিছু জানা নেই, জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের অভিযোগে শনিবার দক্ষিণ কলকাতায় বিক্ষভ মিছিল দেখায় বাম ছাত্র সংগঠনগুলি। শিক্ষাকে বেসরকারিকরণ করা হবে না। সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর বক্তব্য পিপিপি মডেল সম্পর্কে কিছু জানা নেই। এমনকি শিক্ষা দফতরে এবিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুলিশের কাছে অভিযোগ জানানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

আরও পড়ুনঃ দিনে দুপুরে গুলি চলল দিনহাটায়, আহত এক তৃণমূল কর্মী

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, তিন দিন ধরে ঘুরছে বিষয়টি। এটা দেখার প্রয়োজন রয়েছে। কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তিনি কাজ চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সংযোজন, কেন পিপিপি মডেল ঘুরছে? জানি না। এটি ভুয়ো কী ভুয়ো নয়, তা পরে জানাবো। আমাদের দফতরে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে কোনও কথা হয়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে একটি খসড়াকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ রাজ্যের স্কুলগুলিকে বেসরকারিকরণ করতে চায় রাজ্য সরকার। খসড়ায় উল্লেখ করা রয়েছে, রাজ্য সরকারের অধীনস্থ স্কুল শিক্ষা দফতর পিপিপি মডেলের মাধ্যমে স্কুলগুলিকে পরিচালনা করতে চায়। এমনকি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের ক্ষেত্রে তাঁরা অংশীদার হবে। এর জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল জারি করবে রাজ্য সরকার। নিলামের মাধ্যমে সরকারের অংশ নেবে বেসরকারী সংস্থা।

পিপিপি মডেল সম্পর্কে কিছু জানা নেই, জানালেন ব্রাত্য বসু 

পিপিপি মডেল সম্পর্কে কিছু জানা নেই, জানালেন ব্রাত্য বসু 
পিপিপি মডেল সম্পর্কে কিছু জানা নেই, জানালেন ব্রাত্য বসু 

পাবলিক পার্টনারশিপের নামে শিক্ষাকে বেসরকারীকরণ করা যাবে না। এই দাবীতে শনিবার গোলপার্ক থেকে হাজরা অবধি মিছিল করে এসএফআই। জেলায় জেলায় চলে বিক্ষোভ কর্মসুচী। তাঁদের দাবী, সরকারী পরিকাঠামোর মাধ্যমে শিক্ষাকে উন্নত করতে হবে। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কথাও ঘোষণা করেছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত