India-Pakistan: বৈঠকে যোগদানের আগে ভিডিও বার্তা, ভারতে এলেন পাক বিদেশমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অপেক্ষার অবসান! ভারতে এলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে গোয়ায় আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতেই ভারতে এসেছেন তিনি। বৈঠকে যোগ দেওয়ার আগে টুইটারে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন বিলাওয়াল।

আরও পড়ুন: Mamata Banerjee-র নিশানায় BSF! পুলিশকেও ভৎর্সনা মুখ্যমন্ত্রীর

ভিডিওবার্তায় পাক বিদেশমন্ত্রী বলেন, “ভারতের গোয়া যাওয়ার পথে। এসসিও-র সিএফএম-এ পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেব। পাকিস্তানের জন্য এসসিও কতটা গুরুত্বপূর্ণ তা আমার উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে। বন্ধুসম দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে ইতিবাচক আলোচনার আশা করছি।”

বৈঠকে যোগদানের আগে ভিডিও বার্তা, ভারতে পা রাখলেন বিলাওয়াল ভুট্টো জারদারি

৪ ও ৫ মে গোয়ায় আয়োজিত হতে চলেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বিদেশমন্ত্রীদের বৈঠক। সেখানে উপস্থিত থেকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিলাওয়াল। বিশেষজ্ঞ মহলের মতে, পাক বিদেশমন্ত্রীর এই ভারত সফর বেশ গুরুত্বপূর্ণ! তবে ভারত ও পাকিস্তানের দুই বিদেশমন্ত্রীর মধ্যে আলাদা করে কোনও বৈঠকের সম্ভাবনা নেই।

বৈঠকে যোগদানের আগে ভিডিও বার্তা, ভারতে পা রাখলেন বিলাওয়াল ভুট্টো জারদারি

জানা গিয়েছিল, বৃহস্পতিবার দুপুর ২ টোয় করাচি থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন বিলাওয়াল। বিকেল পাঁচটার মধ্যে গোয়ায় পৌঁছাবেন। সেইমতই ইতিমধ্যে তিনি ভারতে এসে গিয়েছেন। প্রায় এক যুগ পর কোনও পাক বিদেশমন্ত্রী ভারতে পা রাখলেন। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই অবস্থায় তাঁর ভারত সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক মহল।

বৈঠকে যোগদানের আগে ভিডিও বার্তা, ভারতে পা রাখলেন বিলাওয়াল ভুট্টো জারদারি

বৈঠকে যোগদানের আগে ভিডিও বার্তা, ভারতে পা রাখলেন বিলাওয়াল ভুট্টো জারদারি
বৈঠকে যোগদানের আগে ভিডিও বার্তা, ভারতে পা রাখলেন বিলাওয়াল ভুট্টো জারদারি

২০১৪-র পর এই প্রথম পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কেউ ভারতে আসছেন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। প্রায় ৯ বছর পর এলেন পাক বিদেশমন্ত্রী। এই সময়ের মধ্যেই ভারত-পাকিস্তানের সম্পর্কে আরও চিড় ধরেছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করেই বাধ্যবাধকতার খাতিরেই বিলাওয়াল ভুট্টো জারদারির এই ভারত সফর বলে ধারণা বিভিন্ন মহলের। তবে দুদিনের এই বৈঠক শেষে পরিস্থিতি কোনদিকে ঘুরবে তা নজরে রাখার বিষয়।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন