Goa Congress: বিরাট বিপর্যয়ের মুখে গোয়ার কংগ্রেস, আজই ৮ বিধায়কের দলবদল ঘিরে জল্পনা  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের বিধানসভা নির্বাচনে ১১ টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস। এবার দীগম্বর কামাত এবং মাইকেল লোবো সহ ৮ জন বিধায়ক কংগ্রেস বিধায়ক আজই যোগদান করতে চলেছেন বিজেপিতে। সূত্রের খবর, ওই ৮ বিধায়ক ইতিমধ্যেই স্পিকার এবং মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের সঙ্গে দেখা করেন। বিরাট বিপর্যয়ের মুখে গোয়ার কংগ্রেস।

আরও পড়ুনঃ Udayan Guha: ‘ওরা একটা মারলে, আমরা দুটো মারব’, ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়নের

১১ জন বিধায়কের মধ্যে ৮ জন বিধায়ক দলবদল করলে গোয়ায় নিশ্চিহ্নের মুখে কংগ্রেস। আজ সকালেই ওই বুধায়করা স্পিকারের সঙ্গে কথা বলেছেন এমনটাই সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন গোয়া বিজেপির সভাপতি সদানন্দ শেঠ তানওয়াবাদে।

যদিও এই জল্পনা আগেই থেকেই কংগ্রেস শিবিরের মধ্যে চলছিল। গত জুলাই মাসেই দীগম্বর কামাত এবং মাইকেল লোবোর দলবদল ঘিরে জল্পনা শুরু হয়েছিল। সেবারেই তাঁদের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারের কাছে আবেদন জানিয়েছিল কংগ্রেস। এর পরেই প্রাক্তন মুখ্যমন্ত্রী দীগম্বর জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ শুনে আশ্চর্য হয়েছেন তিনি। এমনকি মাইকেল লোবোকে বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হইয়েছিল।

বিরাট বিপর্যয়ের মুখে গোয়ার কংগ্রেস, বিজেপিতে যোগ ৮ বিধায়কের 
বিরাট বিপর্যয়ের মুখে গোয়ার কংগ্রেস, বিজেপিতে যোগ ৮ বিধায়কের

প্রসঙ্গত, এর আগে বিজেপি দায়িত্ব সামলেছিলেন মাইকেল লোবো। চলতি বছরে নির্বাচনের আগেই কংগ্রেসের হাওয়া বুঝে দলবদল করেন তিনি। এখন তাঁর এই দলবদলের জল্পনায় মোটেই আশ্চর্য হচ্ছে না রাজনৈতিক মহল। ২০১৯ এর মতো এবারেও বিরাট বিপর্যয়ের মুখে পড়তে চলেছে কংগ্রেস। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

গত জুলাই মাস থেকেই গোয়ার কংগ্রেসের হাল ধরতে চেয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তাই মুকুল ওয়াসনিককে দায়িত্ব দিয়েছিলেন তিনি। কিন্তু দলের অন্দরে চুপিসারে যে ভাঙন ধরেছিল, তা আন্দাজ করতে পারেনি শীর্ষ নেতৃত্ব।

বিরাট বিপর্যয়ের মুখে গোয়ার কংগ্রেস, বিজেপিতে যোগ ৮ বিধায়কের 

বিরাট বিপর্যয়ের মুখে গোয়ার কংগ্রেস, বিজেপিতে যোগ ৮ বিধায়কের 
বিরাট বিপর্যয়ের মুখে গোয়ার কংগ্রেস, বিজেপিতে যোগ ৮ বিধায়কের

উল্লেখ্য, চলতি বছরের বিধান্সভা নির্বাচনে ৪০ টি আসনের মধ্যে ২০ টি আসনে জয়লাভ করে বিজেপি। একইসঙ্গে তাঁদের কাছে ২ জন মহারাষ্ট্র গোমন্তক পার্টি এবং ৩ জন নির্দলের সমর্থন ছিল। এখন তাঁদের বিধায়কের সংখ্যা ৩৩ এ গিয়ে দাঁড়াবে। অন্যদিকে কংগ্রেসের বিধায়ক সংখ্যা দাঁড়াবে ৩ এ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন