নজরবন্দি ব্যুরোঃ ফের বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনহাটায় রেকর্ড ভোটে জেতা বিধায়কের মুখে মারধর-হিংসার কথা নিয়ে বিতর্ক তুঙ্গে। কোচবিহারের শীতলকুচিতে গত রবিবার বিজেপির মিছিলে বোমাবাজির অভিযোগ ওঠে। চোর ধরো জেল ভরো স্লোগান দিয়ে বিজেপির মিছিল হচ্ছিল।
আরও পড়ুনঃ আহত অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে দেখতে আজ হাসপাতালে অভিষেক
তাতে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে অশান্তির অভিযোগ তোলে তৃণমূল। এবার ঠিক কি বলেছেন এই মন্ত্রী তথা তৃণমূল নেতা? জানা গিয়েছে, মঙ্গলবার শীতলকুচিতে তৃণমূলের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

সেই অনুষ্ঠান থেকেই বিজেপিকে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “আমাদের ছেলেদের মারলে আমি চুপ করে বসে থাকব না। হাতে চুড়ি পরে বসে নেই।” তিনি আরও বলেন, “ওরা একটা মারলে, আমরা দুটো মারব। এটা যেন মনে থাকে।”

‘ওরা একটা মারলে, আমরা দুটো মারব’, ফের বিতর্কিত মন্তব্য মন্ত্রী উদয়নের

মন্ত্রীর এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। বিজেপি এই মন্তব্যের প্রতিবাদ করলেও এ বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই শীতলকুচিতেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন পাঁচজন গ্রামবাসী। একুশের নির্বাচন থেকেই বিতর্কের শিরোনামে শীতলকুচি। রবিবারের গন্ডগোলের পর উদয়নের হুমকির জেরে ফের কেন্দ্রবিন্দুতে শীতলকুচি।



