Weather Updates: পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাতে আর মাত্র ২ সপ্তাহ বাকি তার আগেই গতকাল রাতভর দফায় দফায় ঝমঝমিয়ে বৃষ্টিতে ভেসেছে মহানগর। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রায় জল থই থই অবস্থা। আজ মঙ্গলবার সকালেও বৃষ্টি থামার চিহ্ন নেই। ঘন কালো মেঘের চাদরে ঢাকা শহরের আকাশ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের জেরে দুর্যোগের মেঘ এখনও কাটেনি। কিন্তু কতদিন চলবে এই অকাল বৃষ্টি? কিসের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস?

আরও পড়ুনঃ অবরুদ্ধ কলকাতা শহর, দুর্ভোগে আমজনতা, ফিরিয়ে দেওয়া হল অ্যাম্বুলেন্স

মঙ্গলবার সকালেও বৃষ্টি থামার চিহ্ন নেই। ঘন কালো মেঘের চাদরে ঢাকা শহরের আকাশ। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের অবস্থান এখন মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ের নিম্নচাপ এলাকা থেকে একটি অক্ষরেখা বাংলাদেশ পর্যন্ত তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সৈকত শহরগুলিতে জারি হয়েছে সতর্কতা। পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন
পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন?

ঘন কালো মেঘে ঢাকা আকাশ মহানগরজুড়ে, মঙ্গলবার সারাদিন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই। সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রিতে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। সার্বিকভাবে কলকাতায় গড় বৃষ্টিপাত হয়েছে সোমবার ৭০.৯ মিলিমিটার।

পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন
পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন?

আজ মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।  হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। বুধবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন?

পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন
পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন?

উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টি সম্ভাবনা। নীচের দিকে তিন জেলায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অগাস্ট মাসের শুরুতে বৃষ্টির ঘাটতি ছিল ৫০ শতাংশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই বৃষ্টির ঘাটতি কমে ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে ঘাটতি আরও কমবে বলে আলিপুর আবহাওয়া দফতরের অনুমান। এই বৃষ্টি এমন ধান চাষে কিছুটা সহায়ক হলেও সবজি চাষের ক্ষতি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত