নজরবন্দি ব্যুরোঃ বিজেপির নবান্ন অভিযান ঘিরে শহর জুড়ে চুড়ান্ত তৎপরতা। সপ্তাহের দ্বিতীয় দিনে অবরুদ্ধ কলকাতা শহর, একাধিক ব্যস্ত রাস্তা বন্ধ থাকার কারণে ভোগান্তির শিকার আম জনতা। এভাবেই একই ছবি ধরা পড়ছে দিকে দিকে। কোথাও পড়ুয়াদের স্কুলে পৌঁছাতে সময় লাগছে কয়েক ঘন্টা। আবার সময়ে কলেজ পৌঁছাতে গিয়ে বাধা পেতে হচ্ছে পড়ুয়াদের।
আরও পড়ুনঃ Kalyani AIIMS: কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিতে তদন্ত করবে সিআইডি, জানিয়ে দিল হাই কোর্ট


ঝাড়্গ্রাম থেকে আসা এক ছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার পর কাউন্সেলিং ছিল আজ। সকা, ১১ টায় উপস্থিত হওয়ার কথা। কিন্তু একাধিক রাস্তা অবরুদ্ধ। যান চলাচল বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। ওই ছাত্রীর বক্তব্য, মিছিল বা র্যালির থেকে গুরুত্বপূর্ণ আমার কাউন্সেলিং হওয়া। এটা আমার ভবিষ্যতের প্রশ্ন। ঝাড়গ্রাম থেকে আসা ছাত্রী কাউন্সেলিংয়ে উপস্থিত হতে পারেনি। তাঁর অভিযোগ, হাওড়া থেকে সমস্ত বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি সঠিক নেটওয়ার্ক না পাওয়ায় কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি ও ছাত্রী।

অন্যদিকে বেলা বাড়তেই কোনা এক্সপ্রেসওয়ের ওপর গার্ডরেল করে দেওয়া হয়েছে। নবান্নের চারপাশে খা হচ্ছে বাঁশ, গার্ডরেল, অ্যালুমিনিয়ামের ত্রিস্তরীয় ব্যারিকেড। যার জেরে ফিরে যেতে হচ্ছে একাধিক গাড়িকে। সমস্যায় পড়তে হচ্ছে রোগীর পরিবারকেও। কলকাতামুখী এক অ্যাম্বুলেন্সকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। যার ভিতরে রোগীও ছিলেন। কিন্তু সেই অ্যাম্বুলেন্সকে ফিরিয়ে দেওয়া হয়। বিজেপির মিছিল রোখার আগে পুলিশি ব্যারিকেডে আটকে যায় রোগীর হাসপাতালযাত্রাও।
অবরুদ্ধ কলকাতা শহর, দুর্ভোগে আমজনতা, সমস্যায় রোগী



এছাড়াও বিজেপির নবান্ন অভিযানের কারণে চরম ক্ষতির মুখে হাওড়ার মঙ্গলা হাটের ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, পুজোর আগে একদিনের হাটে লাভের মুখ দেখতে পারতেন তাঁরা। কিন্তু বিজেপির নবান্ন অভিযান এবং প্রশাসনিক তৎপরতার কারণে এখন চরম অস্বতিতে তাঁরা।







