Weather Updates: গভীর নিম্নচাপে মাথায় হাত চাষিদের, পারদ পতন নিয়ে কি বলছেন আবহাওয়াবীদরা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীতের শুরু মানেই নানান ভাবনারও শুরু, ছুটির দিনে পিকনিক, খেজুর গুড, নলেন গুডের রসগোল্লা এবং দুপুরে রোদে কমলালেবু ইত্যাদি। শহরজুড়ে শীতের মরশুমে নভেম্বরের তৃতীয় সপ্তাহে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছিল রজ্যের তাপমাত্রার পারদ। যা শীতপ্রেমীদের একটু মন খারাপ করে দিয়েছিলো। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই। সেই মোতাবেক মঙ্গলবার সকালেই এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি পারদ পতন হল কলকাতা শহরে। জেলাগুলিতে পারদপতনের পরিমাণ আরও বেশি।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, শুরু হয়েছে তদন্ত

মেঘলা আকাশ আর ঠান্ডার অভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল শীতপ্রেমীদের। সোমবার যেখানে শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়, মঙ্গলে সেখানে তিলোত্তমার তাপমাত্রা নেমে দাঁড়াল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে নভেম্বরের শেষদিকে কনকনে ঠান্ডার জন্য প্রস্তুত শীতপ্রেমী বাঙালিরা। যদিও শীত থিতু হতে এখনও বেশ কিছুটা দেরি আছে, দাবি আবহাওয়াবীদরা। প্রতি বছরের মতো এবারও শীত থিতু হবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ফলে জাঁকিয়ে শীতের জন্য আরও বেশ কিছুটা অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে।

গভীর নিম্নচাপে মাথায় হাত চাষিদের, পারদ পতন নিয়ে কি বলছেন আবহাওয়াবীদরা?
গভীর নিম্নচাপে মাথায় হাত চাষিদের, পারদ পতন নিয়ে কি বলছেন আবহাওয়াবীদরা?

এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ ধীরে ধীরে গতি বাড়াচ্ছে আগে যা ঘণ্টায় ১০-১৫ কিমি গতিতে এগোচ্ছিল তা এখন বৃদ্ধি পেয়ে ২৫ কিমি প্রতি ঘণ্টায় দাঁড়িয়েছে। এই মুহূর্তে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার পূর্বে অবস্থান এই নিম্নচাপের। এই নিম্নচাপ এখন পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এই নিম্নচাপ নিজের শক্তিবৃদ্ধি করবে আজ রাত অবধি।

উত্তর দিকে এগোচ্ছে অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু, পুদুচেরি উপকূল বরাবর। তবে এর কিছু পর থেকে নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। এই নিম্নচাপের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ইতঃস্তত বিক্ষিপ্তভাবে। এর জেরে তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ, রায়লসীমাতে বৃষ্টি হবে। ২২ তারিখ অবধি দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন মান্নার, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, শ্রীলঙ্কায় উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালটিস্তান, মুজফরাবাদ, অসম, মেঘালয়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে দিনের সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। তবে পশ্চিমবঙ্গে, সিকিম, তেলেঙ্গানায় সর্বনিম্ন তাপমাত্রা কমে যাবে। প্রায় -১.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গে বেশি কিছু জায়গায় দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পেতে পারে।

গভীর নিম্নচাপে মাথায় হাত চাষিদের, পারদ পতন নিয়ে কি বলছেন আবহাওয়াবীদরা?

গভীর নিম্নচাপে মাথায় হাত চাষিদের, পারদ পতন নিয়ে কি বলছেন আবহাওয়াবীদরা?
গভীর নিম্নচাপে মাথায় হাত চাষিদের, পারদ পতন নিয়ে কি বলছেন আবহাওয়াবীদরা?

সিকিমে তুষারপাত শুরু হওয়ার কারণে হিমেল হাওয়া ঢুকতে শুরু করেছে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেও। দার্জিলিং, কালিম্পঙ সহ উত্তরের জেলাগুলিতে হুহু করে পারদ নামতে শুরু করেছে। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত