নজরবন্দি ব্যুরো: প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপ করা হয়েছে মুম্বই পুলিশকে। মঙ্গলবার মুম্বই ট্রাফিক কন্ট্রোলের হোয়াটসঅ্যাপে অজ্ঞাতপরিচয় একটি নম্বর থেকে মোট সাতটি ভয়েস মেসেজ করা হয়। আর সেই ভয়েসে বলা হয়, “দুজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করবে। ইতিমধ্যেই এই মর্মে সমস্ত পরিকল্পনা করা হয়ে গিয়েছে।”
আরও পড়ুন: রোজকার মেলায় বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের, ৭১ হাজার সরকারি চাকরি বিলি মোদীর


আর মোদীকে হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয় উত্তেজনা। মুম্বাই পুলিশ ইতিমধ্যেই এই ঘটনা মুম্বাই ক্রাইম ব্রাঞ্চকে জানিয়েছে। শুরু হয়েছে তদন্ত। কোথা থেকে এই হোয়াটসঅ্যাপটি এসেছে তা জানা শুরু হয়ে গেছে। শুরু হয়েছে ওই নম্বর ট্র্যাক। উল্লেখ্য, চলতি বছরেই ফের ২৬/১১-র ধাঁচে (Mumbai 26/11 Incident) হামলার হুমকি আসে মুম্বই পুলিশের কাছে।

মুম্বইয়ের অভিজাত ললিত হোটেলে (Mumbai Lalit Hotel) বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। কিন্তু, তন্ন তন্ন করে তল্লাশি চালানোর পরও কিছুই মেলেনি। প্রসঙ্গত, মুম্বইতে গত দিওয়ালির আগেও নাশকতার ছক নিয়ে সতর্কবাণী দিয়ে একটি উড়ো ফোন আসে।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য
খবর পেয়েই তৎক্ষণাৎ গোটা মুম্বই জুড়ে হাই অ্যালার্ট জারি হয় সতর্কতা। বিশেষভাবে তল্লাশি চলে এই তিন জায়গায়। এবং সাহারা হোটেলে এয়ারপোর্টে বোমা বিস্ফোরণের হুমকি। কোন হুমকিই পুলিশ হালকাভাবে নিচ্ছে না। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণনাশের হুমকি সংক্রান্ত খবরটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



