নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের নিয়োগ দুর্নীতিতে প্রতিনিয়ত বিরোধী বিজেপির কটাক্ষের মুখে পড়তে হচ্ছে শাসকদলকে। এর মাঝেই আরও চাপ বাড়াল কেন্দ্র। ৭১ হাজার সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের ‘রোজগার মেলা’র অঙ্গ হিসেবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে নিয়োগপত্র তুলে দেন চাকরিপ্রার্থীদের হাতে।
আরও পড়ুনঃমশার পরনে নীল-সাদা শাড়ি, বিধানসভায় অনন্য প্রতিবাদ বিজেপির


মঙ্গলবার সকালে, একই সঙ্গে দেশের ৪৫টি জায়গায় হাতে তুলে দেওয়া হয় এই নিয়োগপত্র। ভিডিও কনফারেন্সে থেকে বিষয়টিতে অংশ নেন মোদী। তবে তালিকায় ছিল না গুজরাত এবং হিমাচলপ্রদেশ। দুই রাজ্যে নির্বাচনী আচরণবিধি বলবৎ রয়েছে। তাই বাকি রাজ্যে চাকরির কাগজ তুলে দেওয়া হয়। গত অক্টোবরেও একই ভাবে ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়ার পর আবার কেন্দ্রীয় সরকার সূত্রে জানানো হয়েছে এই উদ্যোগ নেওয়ার কথা।

পিএমও সূত্রে জানানো হয়, কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করা হচ্ছে। এর ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। যা আখেরে দেশের অর্থনীতিকে আরও মজবুত করবে। জুন মাসে প্রধান মন্ত্রী বলছিলেন শূন্যপদ পূরণের কথা। বিভিন্ন সরকারি দফতরকে নির্দেশ দিয়েছিলেন ‘মিশন মোড’-এ আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ করতে হবে। ‘রোজগার মেলা’র মাধ্যমেই তখন থেকেই সরকারি দফতরে শূন্যপদ পূরণের অভিযান শুরু হয়।
রোজকার মেলায় বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের, ৭১ হাজার সরকারি চাকরি বিলি মোদীর



মোদী সরকারের বিরুদ্ধেও রয়েছে বিরোধীদের অনেক অভিযোগ। ২০১৪ সালে সরকারে এসে মোদীজী প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতি বছর দুই কোটি কর্মসংস্থান। কিন্তু তাঁর সেই শপথ এখনও অপুর্ণ রয়েছে। ফলে এবার ৭১ হাজার জনের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে কার্যত নিজের ভাবমূর্তি ফেরাতে চাইলেন প্রধান মন্ত্রী।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



