নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ক্রমাগত বেগতিক হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি। যা নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। মঙ্গলবার বিধানসভায় অনন্য প্রতিবাদ কর্মসূচি দেখা গেল শুভেন্দুদের। এদিন বিধানসভার অন্দরে প্রতীকী মশা নিয়ে প্রতিবাদে সামিল হলেন বিজেপির পরিষদীয় দল। সঙ্গে শুভেন্দু অধিকারীদের স্লোগান “ডেঙ্গুর সরকার আর নেই দরকার”।
আরও পড়ুনঃ Imran Khan: ক্ষমতায় BJP থাকলে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি সম্ভব নয়, মন্তব্য ইমরানের


উল্লেখ্য, সোমবারের পর মঙ্গলবারেও উত্তপ্ত হয়ে রইল বিধানসভা। এদিন রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুলতুবি প্রস্তাব এনেছিল বিজেপি। কিন্তু আলোচনা করতে রাজি হননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রথমে বিধানসভা কক্ষে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। পরে ওয়াকআউট করে বাইরে বেরিয়ে আসে। এরপরে বিধানসভার বাইরে বড় বড় মশা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শুভেন্দুরা। এমনকি রাস্তায় বেরিয়ে মশারি বিতরণ করতে শুরু করেন তাঁরা।

এদিন বিজেপির পরিষদীয় দলের বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে।
মশার পরনে নীল-সাদা শাড়ি, বিধানসভায় বিক্ষোভে বিজেপি

অন্যদিকে, সোমবার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে যাতে ডেঙ্গির রিপোর্ট দেওয়া হয়, সেবিষয়ে সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি। ডেঙ্গি চিকিৎসা নিয়ে গাফিলতি কোনও মতে বরদাস্ত করা হবে না। সাফ জানান তিনি।









