নজরবন্দি ব্যুরোঃ রাজনৈতিক কর্মসূচির মধ্যেই গুলিবিদ্ধ হয়েছেন ইমরান খান। তাঁর রাজনৈতিক দল তেহরিক-ই-পাকিস্তান হামলার দায় চাপিয়েছে সে দেশের সরকার ও সেনার বিরুদ্ধে। সেই দায় ঝেড়ে ফেলতে এবার ঘুরিয়ে ভারতের দিকে আঙুল তুললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লা। তাঁর দাবি, শত্রু দেশের গুপ্তচর সংস্থা ইমরান খানকে খুন করতে চাইছে।
আরও পড়ুনঃ পুলিশের কাজই হল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো, বিস্ফোরক দাবি দিলীপের


যা দেশে ওয়াকিবহাল মহলের দাবি, ইমরানের উপর হামলার দায় ভারতীয় গুপ্তচর সংস্থা র (RAW)-এর দিকে ঠেলেছেন সানাউল্লা। যদিও ইমরানের দলই এই দাবি মানতে পারছে না। তাঁদের পালটা দাবি, ইমরানের উপর ফের প্রাণঘাতী হামলা হতে পারে। সেই দায় ঘাড় থেকে সরাতে ভারতের দিকে আঙুল তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

অপর দিকে দিনের পর দিন জটিল হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক। এই পরিস্থিতিতে ভারত-পাক সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইমরান খান । তিনি মনে করেন, ‘বিজেপি ক্ষমতায় থাকলে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি সম্ভব নয়।’



ক্ষমতায় BJP থাকলে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি সম্ভব নয়, মন্তব্য ইমরানের
তিনি আরও বলেন, দু’দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হলে আর্থিকভাবে লাভবান হবে সকলেই। কিন্তু কাশ্মীর নিয়ে নয়াদিল্লির কড়া অবস্থানই সেই পথে প্রধান বাধা, দাবি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়েছে ভারত। এরপর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান।








