HomeTagsWeather Update Today

Weather Update Today

Weather Updates: পুজোর আগেই বদলাবে আবহাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮-৯২ শতাংশ। বৃষ্টি হয়নি।

Weather Updates: কিছুক্ষণের মধ্যেই শুরু বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি, ৫ জেলায় সতর্কতা জারি হাওয়া অফিসের

শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বেশ কিছুটা বাড়বে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Weather Updates: রয়েছে পরপর ঘূর্ণাবর্ত-নিম্নচাপ, কতদিন ধরে বঙ্গেজুড়ে ভারী বর্ষনের পূর্বাভাস?

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে, বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব এবং পশ্চিম রাজস্থানে। এছাড়াও ওডিশা, হিমাচলপ্রদেশ, অসম, মেঘালয়,মিজোরাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Weather Updates: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, তুমুল বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?

আগামী শুক্রবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ওড়িশার দিকে অভিমুখ হলেও এই নিম্নচাপের শক্তি কেমন হবে তা দেখেই সতর্কবার্তা জারি করবে আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত কোনও সতর্কবার্তা নেই এই নিম্নচাপের জন্য। এদিকে শনিবার পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই।

Weather Updates: বাদ যাবে ২দিন, ফের দূর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তর বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত জট পাকাচ্ছে। যা ঘণীভূত হয়ে বৃহস্পতিবার ফের নিম্নচাপের চেহারা নিতে চলেছে। এর প্রভাবে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

Weather Updates: উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

চলতি মরশুমের শুরু থেকেই দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হয়নি। ফলে ব্যাপক বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছিল একাধিক জেলাতে। এদিকে দিঘা, মন্দারমণির মতো এলাকায় সকাল থেকেই সমুদ্র উত্তাল। ১৫ তারিখ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়ার বেগও উপকূলে অন্যান্য দিনের তুলনায় বেশি রয়েছে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে বলে জানা যাচ্ছে।

Weather Updates: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সৃষ্টি, ভারী-অতিভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন

সোমবার বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দুই বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

Trending Now