Weather Updates: উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার থেকে রাজ্যে ব্যাপক হাওয়াবদলের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস, বিদায়ী শ্রাবণে প্রায় বর্ষার (Monsoon) শেষ লগ্নে নিম্নচাপের বৃষ্টিতে (Rain) ভিজছে বাংলা। আজ সকাল থেকেই মুখভার ছিল আকাশের। মাঝে এক চিলতে রোদ উঁকিঝুঁকি দিলেও পরে কালো মেঘে আঁধার নামে শহর এবং জেলায়। মাঝারি বৃষ্টিও হয়। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টির পরিমাণও।

আরও পড়ুনঃ ফের শুট আউট ক্যানিংয়ে! সংকটজনক তৃণমূল কর্মী জসিমউদ্দিন

আকাশের মুখ ভার, দফায় দফায় বৃষ্টি যেন কিছুটা হলেও ব্যাঘাত ঘটাচ্ছে রববারের ছুটির দিনে। সকাল থেকেই কলকাতা এবং লাগোয়া এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তই শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। এর দরুন রবিবার থেকে রাজ্যে হবে বৃষ্টিপাত। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

রবিবার দিনভর বৃষ্টিপাত চলবে কলকাতায়। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। আপাতত তাপমাত্রা বৃদ্ধির সেভাবে কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা কিছুটা কমবে। অস্বস্তি থেকে মুক্তি পাবেন সাধারণ মানুষ।

উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়। দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও রবিবার ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে রাজ্য। এ ছাড়া বাকি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা।

উপকূলের জেলাগুলিতে শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সমুদ্রের ধারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।কখনও ঝিরঝিরে বৃষ্টি তো কখনও মুষলধারে, একনাগাড়ে ভিজেই চলেছে তিলোত্তমা। কলকাতার আশপাশে জেলার আবহাওয়াও একই।

উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উত্তাল সমুদ্র, নিম্নচাপের জেরে দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস

চলতি মরশুমের শুরু থেকেই দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হয়নি। ফলে ব্যাপক বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছিল একাধিক জেলাতে। এদিকে দিঘা, মন্দারমণির মতো এলাকায় সকাল থেকেই সমুদ্র উত্তাল। ১৫ তারিখ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়ার বেগও উপকূলে অন্যান্য দিনের তুলনায় বেশি রয়েছে। মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে বলে জানা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন