শুক্রবার সকালে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭. ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা গতকাল ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ।
অবশেষে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশ দেখা যাবে। রোদের দেখা মেলার সম্ভাবনা অত্যন্ত কম। দিনভর দফায় দফায় হালকা অথবা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
শহর ও পার্শ্ববর্তী এলাকায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলেই জানান হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। তবে একটানা বা ভারী বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়।