Weather Updates: কিছুক্ষণের মধ্যে শুরু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, নামবে কলকাতা-সহ জেলার পারদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকেই মেঘলা আকাশ, বেলা বড়তেই অবশেষে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। রবিবারের পর সোমবারও দিনভর ভিজবে দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল সকাল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বলা হয়েছে, কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সকালেই। ভিজতে পারে কলকাতাও।

আরও পড়ুনঃ গরিব মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, তা পূরণও হয়, রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে জানালেন দ্রৌপদী

আজ আরও বাড়বে বৃষ্টিপাত। এই মরশুমে শেষ কবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। কিন্তু, গতকাল থেকেই সামান্য বদলেছে আবহাওয়ার মতি-গতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের প্রথম দিনেই কলকাতা সহ আরও তিন জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বদলাতে চলেছে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমতে চলেছে তাপমাত্রার পারদও।

কিছুক্ষণের মধ্যে শুরু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, নামবে কলকাতা-সহ জেলার পারদ
কিছুক্ষণের মধ্যে শুরু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, নামবে কলকাতা-সহ জেলার পারদ

দফায় দফায় ভিজবে তিলোত্তমা। আজ সারাদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। গতকাল রাতে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আপাতত কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সকালে বেশ কয়েকঘণ্টা বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানে। এই সমস্ত জেলার বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে না বেরোলেই ভাল। সমগ্র দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সোমবার। ভিজবে কলকাতাও। কোথাও কোথাও দু’এক পশলা বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রবল। সারাদিনই আকাশ থাকবে মেঘলা।

এই বছর দক্ষিণবঙ্গে মরশুমের শুরু থেকে ভারী বৃষ্টি তেমন হয়ইনি, বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে হালকা থেকে মাঝারি গতিতে। ফলে বর্ষার স্যাঁতসেঁতে ঠান্ডার বদলে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে জেরবার হতে হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে। এদিকে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিরাট কোনও পরিবর্তন হওয়ার ইঙ্গিত নেই।

কিছুক্ষণের মধ্যে শুরু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, নামবে কলকাতা-সহ জেলার পারদ

কিছুক্ষণের মধ্যে শুরু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, নামবে কলকাতা-সহ জেলার পারদ
কিছুক্ষণের মধ্যে শুরু বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, নামবে কলকাতা-সহ জেলার পারদ

এই মরশুমে শুরু থেকেই সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি প্রায় ৫০ শতাংশ। কিন্তু, আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত পাবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। বৃষ্টিপাত হলে তাপমাত্রাও কমবে বেশ কিছুটা, জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত