Draupadi Murmu: গরিব মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, তা পূরণও হয়, রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে জানালেন দ্রৌপদী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার ১৫ তম রাষ্ট্রপতি পদে শপথ নিলেন বর্ষীয়ান বিজেপি নেত্রী দ্রৌপদী মুর্মু। এদিন সংসদের সেন্ট্রাল হলে সমস্ত রাজনৈতিক দলগুলির উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন তিনি। তিনি বলেন, গরিব মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, তা পূরণও হয়।

আরও পড়ুনঃ Mamata Banerjee: দলনেত্রীর দেখানো পন্থাই শিরোধার্য, মুড়ির থালা হাতে দিল্লীতে বিক্ষোভ দেখাবে তৃণমূল।

তিনি আরও বলেন, এই সংসদে দাঁড়ানো, এটা প্রত্যাশা ও অধিকার সকল ভারতীয়ের। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই আমার উপর বিশ্বাস রাখা ও সমর্থন জানানোর জন্য। তাঁর কথায়,আমিই প্রথম রাষ্ট্রপতি যিনি দেশ স্বাধীনতা লাভ করার পর জন্মগ্রহণ করেছি। ভারতকে স্বাধীন করতে দেশের নাগরিকদের সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করেছিলেন, তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব আমাদের।

Image

ভারতীয় সেনা বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে নয়া রাষ্ট্রপতি বলেন, মঙ্গলবার ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস। দিনটি ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতীক। আমি কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সশস্ত্র বাহিনী এবং দেশের সকল নাগরিককে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।

গরিব মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, বক্তব্য নয়া রাষ্ট্রপতির 

গরিব মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, বক্তব্য নয়া রাষ্ট্রপতির 
গরিব মানুষেরা শুধু স্বপ্নই দেখেন না, বক্তব্য নয়া রাষ্ট্রপতির 

এদিন রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখান থেকে সোজা চলে যান রাষ্ট্রপতি ভবনে। এরপর দ্রৌপদী মুর্মুকে নিয়ে কনভয় উপস্থিত হয় সংসদ ভবনে। সংসদ ভবনে তাঁকে স্বাগত জানান উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার স্পিকার ওম বিড়লা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর