লোকসভার ২২ নং বিধির ২০ নং অধ্যায় এবং রাজ্যসভার ১৮৭ নং বিধির ১৬ নং অধ্যায়ে স্বাধিকার ভঙ্গের উল্লেখ রয়েছে। নোটিস আনা হলে স্পিকার এবং চেয়ারপার্সন যদি মনে করেন অভিযোগের ভিত্তি রয়েছে, সেক্ষেত্রে অভিযুক্তের কাছে কৈফেয়ত চাওয়া হয়।
অষ্টাদশ লোকসভার নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে অভিনন্দন জানালেন রাহুল গান্ধি। সঙ্গে বলেলেন, "আশা করব, আপনি বিরোধীদের বলার সুযোগ করে দেবেন এবং সংবিধানকে রক্ষা করবেন।" হাত মেলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও।
মূল্যবৃদ্ধি থেকে আদানি ইস্যু, সম্প্রতি যোগ হয়েছে রাহুল গান্ধীর বক্তব্যও। সব মিলিয়ে শাসক ও বিরোধী শিবিরের তরজায় উত্তাল সংসদ। এরই মাঝে স্পিকার ওম বিড়লার কাছে বিস্ফোরক অভিযোগ জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর অভিযোগ, গত ৩ দিন ধরে তাঁর নির্ধারিত আসনের মাইক বন্ধ করা হয়েছে।
অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করেছে লোকসভার সচিবালয়।যা নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার ওম বিড়লা জানান, কোনও শব্দ নিষিদ্ধ হয়নি। বরং অপসারিত করা শব্দগুলির একটি সংকলন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতি ভাষণের মাধ্যমেই ৩১ তারিখ থেকে শুরু বাজেট অধিবেশন। এই অধিবেশনের প্রথম দফা শেষ হবে ১১ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল অবধি।