Lakhimpur Kheri: কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ, সংসদে সুর চড়ালেন বিরোধীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে চার কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ ঘিরে ফের উত্তাপ বেড়েছে। এসআইটির রিপোর্ট আসার পরেই বুধবার সংসদে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর অপসারণের দাবীতে সরব হয় বিরোধীরা। বেশ কিছু সময় ধরে লোকসভার ভিতরেই বিক্ষোভ দেখান বিরোধীরা। যার জেরে দুপুর ২ টো অবধি সংসদের অধিবেশন স্থগিত রাখার নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা।

আরও পড়ুনঃ Tmc Congress Alliance: সোনিয়ার ডাকা বিরোধী বৈঠকে আমন্ত্রণ পেল না তৃণমূল, পাল্টা বার্তা কংগ্রেসের।

উল্লেখ্য, লাখিমপুর খেরি মামলা সুপ্রিম কোর্টে গড়ালে তদন্তকারী অফিসারদের বদলের নির্দেশ দেয় আদালত। আদালতের তরফে জানানো হয়, ঘটনার তদন্ত করুক উচ্চপদস্থ র‍্যাঙ্কের আধিকারিকরা। ঘটনার জন্য সাক্ষ্য যারা রয়েছেন তাঁদেরকে নিরাপত্তা দেওয়ার কথাও উল্লেখ করে আদালত। এদিন রাহুল গান্ধী বলেন, আমরা সংসদে জানাই যে ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের যোগের অভিযোগ রয়েছে। তাই আমরা আলোচনা চাই। কিন্তু আলোচনা করতে দেওয়া হল না।

Lakhimpur Kheri incident was well planned SIT Uttar pradesh farmers | India News – India TV

সম্প্রতি একটি ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রর বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়েছে। গুলি ছোঁড়া হয়েছিল আশীষের বন্ধু অঙ্কিত দাসের বন্দুক থেকেও। খুনের পাশাপাশি গুলি চালানোর অভিযোগ রয়েছে দুই জনের বিরুদ্ধে। বিশেষ তদন্তকারী দলের অফিসার বিদ্যারাম দীবাকর ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া আবেদনে জানিয়েছেন, পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরে যে ধারা লাগু করা হয়েছে তা সরিয়ে আরও কঠিন পদক্ষেপ নেওয়া হোক।

তিনি জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩৩৮ এবং ৩০৪ এ ধারা পরিবর্তে ৩০৭, ৩২৬, ৩৪,২৭৯, ৩৩৮ এবং ৩০৪ এ ধারায় মামলা দায়ের করা হোক। অভিযুক্তদের সকলকেই লাখিমপুর খেরি আদালতে রাখা হয়েছে। এর আগে গোটা ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে উত্তরপ্রদেশ সরকারের দিকে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। উচ্চপদস্থ পুলিশ অফিসারের নেতৃত্বে তদন্ত চেয়েছিল আদালত। শীর্ষ আদালতের হস্তক্ষেপের পরেই বদলে যায় মামলার গতিপ্রকৃতি।

কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ, মুলতুবী লোকসভা 

কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ, মুলতুবী লোকসভা 
কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অভিযোগ, মুলতুবী লোকসভা

সিটের তরফে জানানো হয়েছে ক্ষিপ্ত কৃষকদের মধ্যে দিয়ে গেলে এধরনের পরিস্থিতি তৈরি হবে জেনেই এই কাজ করেছেন আশীষ মিশ্র। তাই এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলতে চাইছে বিশেষ তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, জামিনের আবেদন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিযুক্তরা। কিন্তু ঘটনায় অন্যতম অভিযুক্ত আশীষ মিশ্রের বাবা অজয় মিশ্রকে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে অপসারণের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এদিন লোকসভার অন্দরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত