Tmc Congress Alliance: সোনিয়ার ডাকা বিরোধী বৈঠকে আমন্ত্রণ পেল না তৃণমূল, পাল্টা বার্তা কংগ্রেসের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১২ সাংসদদের সাসপেণ্ডের ইস্যুতে কী হবে বিরোধী পক্ষের রণনীতি? তা নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে মঙ্গলবার সন্ধায় বৈঠকে বসে বিরোধী পক্ষের সাংসদরা। সূত্রের খবর, সোনিয়ার ডাকা বিরোধী বৈঠকে আমন্ত্রণ পেল না তৃণমূল। তবে উপস্থিত ছিলেন ডিএমকে, শিবসেনা এবং এনসিপি দলের সাংসদরা।

আরও পড়ুনঃ Singur: সিঙ্গুরে মমতার ছড়ানো বীজে বিজেপির আন্দোলনের অঙ্কুরোদগম

সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির শরদ পাওয়ার, শিবসেনার সঞ্জয় রাউত, ডিএমকের টিআর বালু, সিপিআইএমের সীতারাম ইয়েচুরি এবং ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লাহদের মতো তাবড় নেতারা। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। জানা যাচ্ছে, এদিনের বৈঠকে ডাকা হয়নি তৃণমূলকে।

সূত্রের দাবি, ১২ জন সাংসদের সাসপেনশন তুলে নেওয়ার জন্য রাজ্যসভার চেয়াম্যান ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে কথা বলার জন্য শরদ পাওয়ারকে অনুরোধ করেছেন সমস্ত পক্ষই। তবে বৈঠকে উপস্থিত ছিল না বিএসপি, আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টিও।

বাদল অধিবেশনে সংসদের ভিতর বিশৃঙ্খলার অভিযোগে ১২ জন সাংসদদের সাসপেণ্ড করা হয়। তখন থেকেই লাগাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় রয়েছে বিরোধীরা। মঙ্গলবার এই ইস্যুকে সামনে রেখে গান্ধী মুর্তি থেকে বিজয়চক অবধি মিছিল করেন সমস্ত বিরোধী সাংসদরা। উপস্থিত ছিলেন দোলা সেন, শান্তা ছেত্রীরাও। ছিলেন রাহুল গান্ধী, অধীর চৌধুরীও। কিন্তু কয়েক ঘন্টা পরেই ভোল বদল।

সোনিয়ার ডাকা বিরোধী বৈঠকে আমন্ত্রণ পেল না তৃণমূল, পাল্টা বার্তা কংগ্রেসের

সোনিয়ার ডাকা বিরোধী বৈঠকে আমন্ত্রণ পেল না তৃণমূল, পাল্টা বার্তা কংগ্রেসের
সোনিয়ার ডাকা বিরোধী বৈঠকে আমন্ত্রণ পেল না তৃণমূল, পাল্টা বার্তা কংগ্রেসের

এর আগে একাধিকবার কংগ্রেসের ডাকা বিরোধী পক্ষের বৈঠকে এড়িয়ে গেছে তৃণমূল। সংসদের বাইরে এবং ভিতরে নিজেদের স্ট্র‍্যাটেজিতে চলার পরিকল্পনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের৷ এবার তৃণমূলকে বাদ দিয়েই বিজেপির বিরুদ্ধে রোডম্যাপ তৈরি করছে কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত