নজরবন্দি ব্যুরো: কয়েকদিন আগেই নতুন সংসদ ভবনে এক উদ্বেগজনক ঘটনা ঘটে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। এরপর সাংসদদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এবার সাংসদদের চিঠি পাঠালেন লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla write a letter attack in Perliament)। সংসদীয় তদন্ত কমিটি শীঘ্রই রিপোর্ট পেশ করবেন বলেও জানিয়েছেন স্পিকার।



আরও পড়ুন: রান্নার গ্যাসের বায়োমেট্রিক করাবেন? আর দাঁড়াতে হবে না লাইনে!
সংসদে শীতকালীন অধিবেশন (Perliament Winter Session) শুরু হয়েছে। গত ১৩ ডিসেম্বর অধিবেশন চলাকালীন হঠাৎ দুজন অজ্ঞাতপরিচয় যুবক দর্শকাসন থেকে লোকসভার (Loksabha) ভিতরে ঝাঁপ মারে। তাঁরা কাঁদানে গ্যাসের খোলা ছুঁড়ে মারে। হলুদ রঙয়ের ধোঁয়ার জেরে সকলের মধ্যে আতঙ্ক ছড়ায়। ওইদিনের ঘটনার জন্য একটি সংসদীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে। সংসদ সুরক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা করতে এই কমিটি তৈরি করা হয়েছে, তা জানিয়ে সাংসদদের চিঠি পাঠিয়েছেন স্পিকার ওম বিড়লা (Om Birla)। তিনি আরও জানিয়েছেন, উচ্চ পর্যায়ের কমিটি শীঘ্রই রিপোর্ট পেশ করবে এবং সেই রিপোর্ট সাংসদদের পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।



সম্প্রতি সংসদের ১৪ জন সাংসদকে (MP) সাসপেন্ড করা হয়েছে। এর সঙ্গে সংসদের হামলার ঘটনাটি জুড়ে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রেই। কিন্তু স্পিকার চিঠিতে উল্লেখ করেছেন, ‘১৩ ডিসেম্বর সংসদে যা ঘটেছে, তার সঙ্গে সাংসদদের সাসপেন্ড করার ঘটনাটি জুড়ে দেওয়া দুর্ভাগ্যজনক।’ তাঁর কথায়, অধিবেশন কক্ষে সাংসদদের অশালীন ব্যবহারের প্রশংসা করে না দেশবাসী। সংসদের শৃঙ্খলা ও সম্মান রক্ষা করতেই ১৪ জন সাংসদদের সাসপেন্ড করা হয়েছে।
সংসদ হামলার ঘটনা নিয়ে সাংসদের চিঠি দিলেন ওম বিড়লা, কী লিখলেন স্পিকার?

উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদ ভবনে সন্ত্রাসী হামলা হয়। পাঁচজন সশস্ত্র হামলাকারীর হামলায় ছয়জন দিল্লি পুলিশ, দুজন পার্লামেন্ট সিকিউরিটি সার্ভিসের কর্মী নিহত হয়। সেই ঘটনার ২২ বছর পূর্তির দিনেই ফের হামলা করা হয়। এখনও পর্যন্ত ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।







