Mamata Banerjee: দলনেত্রীর দেখানো পন্থাই শিরোধার্য, মুড়ির থালা হাতে দিল্লীতে বিক্ষোভ দেখাবে তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মীদের থেকেই মুড়ি নিয়ে তোপ দেগেছিলেন কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আক্রমণের নিশানায় ছিল ইডি, সিবিআইয়ের মতো তদন্তকারী সংস্থাও৷ দলনেত্রীর দেখানো প্রক্রিয়াকে অনুসরণ করে এবার মাঠে নামছে তৃণমূল। মুড়ির থালা হাতে বিক্ষোভ দেখাবেন তৃণমূল নেতারা৷ এমনটাই সূত্রে খবর৷

আরও পড়ুনঃ ভুবনেশ্বর যেতে রাজি নন তৃণমূলের মহাসচিব, ডিভিশন বেঞ্চে আবেদন SSC কাণ্ডে ধৃত পার্থর!

mamata 1 2

সোমবার সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় সপ্তাহের শুরুর দিন৷ গত সপ্তাহে ২১ জুলাইয়ের কারণে অনুপস্থিত ছিল তৃণমূল। আগামীকাল থেকেই জোরকদমে ময়দানে নামছে ঘাসফুল শিবির৷ সূত্রের খবর, আগামীকাল রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর শপথের পরেই সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে মুড়ির থালা হাতে প্রতিবাদ বিক্ষোভে শামিল হবেন তৃণমূলের সাংসদরা।

muri mamata

তৃণমূলের তরফে জানানো হয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ে নাভিশ্বাস আম জনতার৷ তা ঠেকাতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাই মোদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো জরুরী হয়ে পড়েছে৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াতেই মুড়ির থাকা নিয়ে বিক্ষোভ দেখাবেন তৃণমূল সাংসদরা৷

দলনেত্রীর দেখানো পন্থাই শিরোধার্য, মুড়ির থালা হাতে দিল্লীতে বিক্ষোভ দেখাবে তৃণমূল।

দলনেত্রীর দেখানো পন্থাই শিরোধার্য, মুড়ির থালা হাতে দিল্লীতে বিক্ষোভ দেখাবে তৃণমূল।
দলনেত্রীর দেখানো পন্থাই শিরোধার্য, মুড়ির থালা হাতে দিল্লীতে বিক্ষোভ দেখাবে তৃণমূল।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুড়ির থালা হাতে নিয়ে বলেন, তা হলে মুড়িতেও জিএসটি৷ বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না! মুড়িতে কত জিএসটি ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি ? লস্যিতেও জিএসটি ? নকুলদানাতেও জিএসটি ?

বাতাসায় কত জিএসটি ? নিম পাতায় কত জিএসটি ? লোকে কী খাবে? খাব কী? মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। দলনেত্রীর দেখানো পথকেই শিরোধার্য করে আগামীকাল সংসদে সরব হতে চায় তৃণমূল৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর