Weather Updates: কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, কখনও চড়া রোদে গরমে নাজেহাল অবস্থা, আবার পরক্ষণেই কালো মেঘে দু-এক পশলা বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য বাড়চ্ছে অস্বস্তি। ২১ জুলাই শহরে মিনিট ১৫-র বৃষ্টি। কিন্তু, তারপরেও কাটল না অস্বস্তি। বরং বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্যের জেরে অস্বস্তি দিন প্রতিদিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দক্ষিণবঙ্গে কবে নামবে স্বস্তির বৃষ্টি?

আরও পড়ুনঃ ডোকালাম সংলগ্ন এলাকায় গ্রাম বানিয়ে ভারতকে চ্যালেঞ্জ চীনের!

এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। গতকাল শহরে বৃষ্টিপাত হয়েছিল ৬.৮ মিলিমিটার।

কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানুন
কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানুন

গত কয়েক দিন ধরে কলকাতার আকাশের ছবিটা ঠিক এরকমই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে বৃষ্টি বাড়লেও আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। কলকাতায় আজ, শুক্রবার মূলত মেঘলা আকাশ। দু’এক পশলা হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দুপুরে কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্র ও শনি দু’দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানুন
কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানুন

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। তবে একটানা বা ভারী বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়।

মরশুমের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টিপাত পায়নি। এর ফলে জুলাই মাসেও উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে। মাসের শেষের দিকে কি সদয় হবেন বরুণদেব? এই প্রশ্নের জবাবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, দুই মেদিনীপুরে এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানুন

কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানুন
কাল থেকেই বাড়বে বৃষ্টির পরিমাণ, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে? জানুন

তবে পাওয়া যাবে না ভারী বৃষ্টিপাত। কিন্তু, সপ্তাহের শেষে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উল্লেখযোগ্যভাবে, জুলাই মাসেও রাজ্যে বৃষ্টির ঘাটতি অব্যাহত। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতি রয়েছে ৪৬ শতাংশ। এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত