কলকাতায় রবিবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশা-বাংলা উপকূলে একটি মৌসুমী অক্ষরেখাও রয়েছে। তার জেরে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে বাংলায়। কলকাতায় কয়েক পশলা শর্ট স্পেলে বৃষ্টির পূর্বাভাস। অল্প সময়ের জন্য বারবার বৃষ্টি হতে পারে কলকাতা শহরে। তবে কখনই এই বৃষ্টি খুব বেশি পরিমাণে হবে না।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক।
আগামী চার-পাঁচদিন ভারী বৃষ্টিপাত হবে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি এবং দুই ২৪ পরগনায়। সঙ্গে চলবে বজ্রপাত। এদিকে, গুজরাটে চলছে বন্যা পরিস্থিতি। নাগাড়ে বৃষ্টিতে মুম্বইয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট (Mumbai Red Alert)।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিন শহর কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি। বিক্ষিপ্তভাবে শহরে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সামান্য বাড়বে তাপমাত্রার পারদও। ফলে অস্বস্তি সামান্য বাড়তে পারে।
সকাল থেকেই মাঝে মধ্যে হালকা রোদ, মেঘলা আকাশ আর খামখেয়ালি বৃষ্টি হয়ে চলেছে কলকাতা শহর সহ শহরতলী জুড়ে। গোটা জুন মাসটা দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল ছিল। জুলাই মাসের প্রথম সপ্তাহেও একটানা মুষলধারে বৃষ্টির দেখা নেই। এদিকে জোড়া ঘূর্ণাবর্ত ঘনিয়েছে বঙ্গোপসাগরে। তাহলে কি বাংলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে?
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪/৫ দিন রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। অন্যান্য জেলার তুলনায় এই পাঁচ জেলায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
কলকাতায় আজ রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।