Weather Updates: জোড়া ঘূর্ণাবর্তের দাপট, ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেঘলা ওয়েদার আর মাঝে মধ্যে কয়েক পশলা বৃষ্টির জন্যে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। কিন্তু এই বর্ষার মরসুমে ভ্যাপসা গরম এখন পিছু ছাড়চ্ছেনা রাজ্যবাসীর। ঘোর বর্ষার মরসুমে বর্ষা নিজেই এখনও অধরা। উত্তরে বৃষ্টির বিরাম নেই, এদিকে দক্ষিণে চাতকের মতো অপেক্ষাই সার। আর এদিকে আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, কলকাতায় ধেয়ে আসছে তুমুল ঝড়-বৃষ্টি, সতর্ক করল আবহাওয়া দফতর।

আরও পড়ুনঃ প্রাক্তন সেনাকর্মীর গুলিতে ঘায়েল শিনজো আবে, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

সকাল থেকেই মাঝে মধ্যে হালকা রোদ, মেঘলা আকাশ আর খামখেয়ালি বৃষ্টি হয়ে চলেছে কলকাতা শহর সহ শহরতলী জুড়ে। গোটা জুন মাসটা দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল ছিল। জুলাই মাসের প্রথম সপ্তাহেও একটানা মুষলধারে বৃষ্টির দেখা নেই। এদিকে জোড়া ঘূর্ণাবর্ত ঘনিয়েছে বঙ্গোপসাগরে। তাহলে কি বাংলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে?

জোড়া ঘূর্ণাবর্তের দাপট, ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস
জোড়া ঘূর্ণাবর্তের দাপট, ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস

আলিপুর হাওয়া অফিস (Weather) সূত্রে খবর, একটি বৃষ্টি অক্ষরেখা রয়েছে গঙ্গাসাগর থেকে দক্ষিণে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এবং ওড়িশা এবং ছত্তীসগড় এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু জোড়া ঘূর্ণাবর্তের দাপট এখনই বাংলায় তেমন দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। হাল্কা-বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে সোমবারের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ জুন মাসে যে বৃষ্টির ঘাটতি ছিল সেই ঘাটতি এখনও পূরণ হওয়ার তেমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।

জোড়া ঘূর্ণাবর্তের দাপট, ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস
জোড়া ঘূর্ণাবর্তের দাপট, ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা ১১টার পর থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মানে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৮৯ শতাংশ। সামান্য বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়।

জোড়া ঘূর্ণাবর্তের দাপট, ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস

জোড়া ঘূর্ণাবর্তের দাপট, ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস
জোড়া ঘূর্ণাবর্তের দাপট, ২৪ ঘণ্টায় আরও বড় দুর্যোগের পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রাও বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস (Weather)। ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে দেশের পশ্চিমের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কঙ্কন ও গোয়া উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তুমুল বৃষ্টি হতে পারে মুম্বই সহ মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়। এছাড়াও দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় এবং উত্তরপ্রদেশের কিছু অংশ ও হিমাচল উত্তরাখন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর