নজরবন্দি ব্যুরোঃ জাপানের নারা শহরে ইয়ামাটো নাইদাইজি স্টেশনের কাছে রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখছিলেন রাজনৈতিক ভাষণ দিচ্ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। সেই সময় পর পর চলল গুলি। প্রথম গুলিটি কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও। দ্বিতীয় গুলি একেবারে এসে লাগে বুকে। মুহুর্তের মধ্যে আততায়ীকে ধরে ফেলে পুলিশ। আততায়ীর পরিচয় প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুনঃ Shinzo Abe: শিনজোর অবস্থা আশঙ্কাজনক, ‘গভীরভাবে ব্যথিত’ নরেন্দ্র মোদি

সূত্রের খবর, আততায়ীর নাম তেসুয়া ইয়ামাগামী। নারা শহরের বাসিন্দা বলেই জানা গেছে। এর আগে জাপানের সেনা বিভাগে কর্মরত ছিল সে। প্রাক্তন সেনাকর্মীর গুলিতে ঘায়েল শিনজো আবে। এদিন ঘটনার সময় শিনজো আবের থেকে মাত্র ১০ ফুট দূরে ছিল তেসুয়া। শিনজো আবের দেহ লুটিয়ে পড়তেই নিরাপত্তারক্ষীরা তাঁকে পিছমোড়া করে আটক করে। তাঁর কাছ থেকে একটি শটগান উদ্ধার হয়েছে।
সূত্রের খবর, একেবারে পরিকল্পনা মাফিক খুনের ছক কষা হয়েছিল। সংবাদমাধ্যম এনএইচকের তরফে জানানো হয়েছে, শিনজোর আবের ওপর ক্ষোভ থেকেই তাঁকে হত্যার ছক কষেছিল ওই ব্যক্তি।
প্রাক্তন সেনাকর্মীর গুলিতে ঘায়েল শিনজো আবে, অবস্থা আশঙ্কাজনক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও খিশিদা জানিয়েছেন, শিনজো আবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরিস্থিতি মোটেই স্বাভাবিক নয়। টোকিও ফিরেই মন্ত্রীসভার বৈঠক ডাকবেন তিনি। তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন শিনজোর সুস্থতার জন্য সকলকে আক্মনার জন্য আবেদন জানিয়েছেন তিনি।



