নজরবন্দি ব্যুরোঃ রাত পহালেই শুরু ৭০-৮০ কিমি বেগে ঝড়ের তাণ্ডব, নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে বুধ ও বৃহস্পতিবার ঘণ্টায় ৫০ কিমি বেশি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার জেরে উত্তাল হবে নদী ও সমুদ্র। অবশেষে পূর্বাভাস মতোই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে সক্রিয় বর্ষা (Monsoon In South Bengal)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টানা বৃষ্টিপাত হচ্ছে।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ মামলায় বিরাট ধাক্কা খেল রাজ্য, বড় ঘোষণা আদালতের


আলিপুর আবহাওয়া দফতর (Weather Alert) জানাচ্ছে আগামী চার-পাঁচদিন ভারী বৃষ্টিপাত হবে কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি এবং দুই ২৪ পরগনায়। সঙ্গে চলবে বজ্রপাত। এদিকে, গুজরাটে চলছে বন্যা পরিস্থিতি। নাগাড়ে বৃষ্টিতে মুম্বইয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট (Mumbai Red Alert)।

হাওয়া অফিস জানাচ্ছে, এদিন সকালে রোদের তেজ চওড়া হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে কলকাতায়। সকাল থেকেই অবশ্য চলছে মেঘ রোদের খেলা। আগামী চার পাঁচদিন তাপমাত্রার কোনও পরিবর্তন না হলেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে শহরে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে ৮২ শতাংশ। ফলে অস্বস্তি বজায় থাকবে।
এখন চলছে মাছ ধরার মরশুম। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর ও পাথরপ্রতিমার কয়েক হাজার ট্রলার মাছ ধরতে মাঝ সমুদ্রে। মৎস্য দফতরের পক্ষ থেকে আজ বিকেলের মধ্যে সব ট্রলার সহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী কাল অর্থাৎ বুধবার ও পরশু অর্থাৎ বৃহস্পতিবার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগরের মৎস্যবন্দরগুলিতে মাইক প্রচার চলছে।



আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ওডিশা এবং অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এরফলেই দক্ষিণবঙ্গে অবশেষে সক্রিয় হচ্ছে বর্ষা। আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে মধ্যে দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও বৃষ্টি পেতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাগুলি।
উত্তরবঙ্গের জেলাগুলিতে একই ধারায় বজায় থাকবে বর্ষা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি চলবে। মালদা, কোচবিহার এবং দুই দিনাজপুরেও নাগাড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও আগের তুলনায় কিছুটা হলেও বৃষ্টিপাতের পরিমাণ কমেছে উত্তরবঙ্গে।
বর্ষায় শোচনীয় অবস্থা বাণিজ্য নগরীর। আইএমডিএ মুম্বইয়ে রেড অ্যালার্ট জারি করেছে ইতিমধ্য়েই। মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিতে ভাসছে একাধিক জেলা৷ এছাড়া কোলাপুর, পালঘর, নাসিক, পুনে, রত্নাগিরিতে নাগাড়ে বৃষ্টিপাতের জেরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ১৪ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে মৌসম ভবন।
রাত পহালেই শুরু ৭০-৮০ কিমি বেগে ঝড়ের তাণ্ডব, বিশেষ সতর্কতা জারি হাওয়া অফিসের

টানা বৃষ্টিতে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটে। ইতিমধ্যেই সেখানে ৬৩ জনের মৃত্যুর খবর মিলেছে। ঘরছাড়া প্রায় ১০ হাজার মানুষ। আটটি জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গুজরাটের অম্বিকা নদীর তীরে আকস্মিক বন্যায় আটকে পড়েছেন সরকারি কর্মীরা।







