নজরবন্দি ব্যুরোঃ ২৪ ঘণ্টায় আবহাওয়ায় ব্যাপক বদল, পর পর নিম্নচাপের জেরে অবশেষে দেখা মিলল বর্ষাকালের চিরপরিচিত দিনভর বৃষ্টির। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, অবশেষে ‘সদয়’ হয়েছে আবহাওয়া! নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে এখন দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা! সকাল থেকে হালকা রোদ আর মেঘ, বেলা গড়াতেই দুপুর থেকে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু। সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুনঃ এবার কয়েক মিনিটেই সুড়ঙ্গপথে নিউটাউন টু বিমানবন্দর, হু হু করে ছুটবে গাড়ি
কলকাতায় রবিবার সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ওড়িশা-বাংলা উপকূলে একটি মৌসুমী অক্ষরেখাও রয়েছে। তার জেরে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে বাংলায়। কলকাতায় কয়েক পশলা শর্ট স্পেলে বৃষ্টির পূর্বাভাস। অল্প সময়ের জন্য বারবার বৃষ্টি হতে পারে কলকাতা শহরে। তবে কখনই এই বৃষ্টি খুব বেশি পরিমাণে হবে না।

গত কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টিপাত চলছে। আকাশ মেঘাচ্ছন্ন। রবিবার ছুটির দিনেও বৃষ্টি পেতে পারে শহর কলকাতার বাসিন্দারা। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৫.৭ মিলিমিটার। রবিবার শহরে বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আজ অধিকাংশ জেলার আকাশই থাকবে মেঘাচ্ছন্ন। একাধিক জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই তালিকায় রয়েছে শহর কলকাতার নামও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,কলকাতা,হাওড়ায় দিনভর বৃষ্টিপাত হতে পারে। যদিও কোনও জেলাতেই ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

প্রসঙ্গত, এই বছর অন্যান্য বছরের তুলনায় অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে। ফলে জুন মাসে বৃষ্টির ঘাটতি দেখা দিয়েছে। জুলাই মাসেও পর্যাপ্ত বৃষ্টিপাত হয়নি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও সেই ঘাটতি কিছুটা মেটার সম্ভাবনা রয়েছে।
বাংলায় দুর্বল বর্ষার জেরে বৃষ্টিতে যথেষ্ট ঘাটতি রয়ে গিয়েছে। রবিবার অবশ্য কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, কিছু দিন আগে যে নিম্নচাপটি ওড়িশা এবং অন্ধ্রের উপকূলে অবস্থান করছিল সেটি এখন এগিয়ে এসেছে ওড়িশা এবং বাংলার উপকূলে। এই নিম্নচাপের জেরেই বাংলা বর্ষার বৃষ্টির আমেজ পেতে চলেছে অবশেষে। তবে রবিবাের এই বৃষ্টিও এ বারের বর্ষার ঘাটতি পূরণ করবে না বলে জানিয়েছেন আবহবিদেরা।
২৪ ঘণ্টায় আবহাওয়ায় ব্যাপক বদল, নিম্নচাপের জেরে তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায়

উত্তরবঙ্গে প্রবল গরমের পর অতিভারী বৃষ্টির সর্তকতা আবহাওয়া দফতরের। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম অর্থাৎ হালকা বৃষ্টির সামান্য সম্ভবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। মঙ্গল, বুধ, বৃহস্পতি এই তিনদিন অতিভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। সোমবার বিকেল বা সন্ধ্যের দিক থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।



